বেওয়ারিশ কুকুর নিয়ে পদক্ষেপ নিতে নোটিশ
মানুষের নিরাপত্তা বিধানকে প্রাধান্য দিয়ে এবং বেওয়ারিশ কুকুরের প্রাণী অধিকার ও জীবনের নিরাপত্তা সমুন্নত রেখে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন তিনজন আইনজীবী।
সুপ্রিম কোর্টের আইনজীবী এ এম জামিউল হক ফয়সাল, কামরুল হাসান রিগ্যান এবং জাকির হাইদারের পক্ষে আইনজীবী আব্দুল্লাহ আল হাদী গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) স্থানীয় সরকার বিভাগের সচিব, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এবং স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এ নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে বলা হয়, ইতোমধ্যে কর্তৃপক্ষ কিছু পদক্ষেপ নিলেও তা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এমতাবস্থায় নোটিশটিতে বেওয়ারিশ কুকুরের বন্ধ্যাকরণ, আশ্রয়স্থল নিশ্চিতকরণ, টিকাদান অভিযান, জনসচেতনতা বৃদ্ধি, শক্তিশালী আইন প্রয়োগ, মোবাইল পশুচিকিৎসা ক্লিনিক স্থাপন, প্রাণী নিয়ন্ত্রণ কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ ও জনস্বাস্থ্য পর্যবেক্ষণের কথা বলা হয়েছে।
আগামী ৩১ জুলাইয়ের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তার অগ্রগতি সম্পর্কে একটি জন-বিবৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে এবং অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।