বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- প্রত্যেক মুসলমান জিন-ইনসান, পুরুষ-মহিলা সকলের জন্যই তাযকিয়া বা আত্মশুদ্ধি লাভ করা ফরয। সুবহানাল্লাহ! আর সেজন্য একজন হক্কানী রব্বানী শায়েখ বা মুরশিদ ক্বিবলা উনার নিকট বাইয়াত গ্রহণ করে ইলমে তাছাউফ অর্জন করাও ফরয। সুবহানাল্লাহ!‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর

বেঁচে থাকার জন্য সন্তান বিক্রি, কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন আফগানরা?

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, রাত ২:৩৩

আল ইহসান ডেস্ক:
চরম মানবিক সংকটে নিজের সন্তানকেও বিক্রি করতে বাধ্য হচ্ছেন আফগানরা। কাজ নেই, খাবারের অভাব, কোনো ধরনের সহায়তা নেই। ফলে বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে আফগানিস্তানে প্রতি চারজনের মধ্যে তিনজনই তাদের মৌলিক চাহিদা মেটাতে অক্ষম। দেশটির প্রায় সব প্রদেশের চিত্রই এখন একই রকম।
দেশটিতে খাদ্যসংকট এখন তীব্র আকার ধারণ করেছে। সেখানে প্রায় ৪৭ লাখ মানুষ অর্থাৎ মোট জনসংখ্যার ১০ ভাগের এক ভাগেরও বেশি-দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।
এছাড়া তীব্র খরা দেশের অর্ধেকেরও বেশি প্রদেশের পরিস্থিতি আরও খারাপ করে তুলছে।
দুর্ভিক্ষের ঘনঘটা:
আফগানিস্তানের ঘোর প্রদেশের রাজধানী চাঘচরণের একটি ধুলোমাখা চত্বরে ভোর হতেই শত শত পুরুষ জড়ো হন। তারা রাস্তার ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন এই আশায় যে, কেউ হয়তো কোনো কাজের প্রস্তাব নিয়ে এগিয়ে আসবে। এই কাজটিই নির্ধারণ করবে সেদিন তাদের পরিবার খেতে পাবে কি না।
৪৫ বছর বয়সী জুমা খান গত ছয় সপ্তাহে মাত্র তিন দিন কাজ পেয়েছেন, যার দৈনিক মজুরি ছিলো ১৫০ থেকে ২০০ আফগানি (২.৩৫-৩.১৩ ডলার)
তার এই গল্পটি একক কোনো ঘটনা নয়, সেখানকার প্রায় সব পরিবারেই একই চিত্র ফুটে উঠেছে।
চত্বরের কাছের একটি স্থানীয় বেকারি খুললে মালিক ভিড়ের মধ্যে বাসি রুটি বিলি করেন। কয়েক সেকেন্ডের মধ্যেই রুটিগুলো ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায়, প্রায় আধ ডজন মানুষ একটি টুকরোকে মূল্যবান কিছু হিসেবে আঁকড়ে ধরে।
হঠাৎ আবারও হুড়োহুড়ি শুরু হয়। মোটরসাইকেলে একজন লোক ইট টানার জন্য একজন শ্রমিক ভাড়া করতে আসেন। কয়েক ডজন লোক তার ওপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এদের মধ্যে মাত্র দু-তিনজনই কাজ পান।
কাছাকাছি সিয়া কোহের বাদামি পাহাড়ের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা খালি বাড়িগুলোতে বেকারত্বের বিধ্বংসী প্রভাব স্পষ্ট। সেখানে সংবাদ সংগ্রহ করতে আসা বিবিসির এক প্রতিবেদক বলেন, আব্দুল রশিদ আজিমী নামের এক আফগান নাগরিক আমাদের তার বাড়িতে নিয়ে যান। তিনি সাত বছর বয়সী যমজ সন্তান রোকিয়া ও রোহিলাকে বের করে আনেন। তিনি তাদের জড়িয়ে ধরেন, কেন তিনি এমন অসহনীয় সিদ্ধান্ত নিচ্ছেন তা ব্যাখ্যা করতে ব্যাকুল হয়ে ওঠেন।
তিনি কাঁদতে কাঁদতে বলেন, “আমি আমার মেয়েদের বিক্রি করে দিতেও রাজি। আমি গরিব, ঋণী এবং অসহায়। আমি কাজ থেকে বাড়ি ফিরি তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, বিচলিত আর বিভ্রান্ত হয়ে। আমার ছেলেমেয়েরা আমার কাছে এসে বলে, বাবা! আমাদের একটু রুটি দাও। কিন্তু আমি কি দেবো? কাজ কোথায়?”
তার দুই কিশোর ছেলে শহরের কেন্দ্রে জুতা পালিশের কাজ করে। আরেকজন আবর্জনা সংগ্রহ করে, যা রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
বাধ্য হয়ে সন্তান বিক্রি:
সাঈদ আহমেদ নামের একজন জানিয়েছেন, অ্যাপেন্ডিসাইটিস এবং লিভারে সিস্ট হওয়ার পর তিনি তার পাঁচ বছর বয়সী মেয়ে শাইকাকে বিক্রি করতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, চিকিৎসার খরচ দেওয়ার মতো টাকা আমার কাছে ছিলো না। তাই আমি আমার মেয়েকে এক আত্মীয়ের কাছে বিক্রি করেছি।
১০টির মধ্যে ৯টি পরিবারই অনাহারে দিন কাটাচ্ছে:
এর আগে আফগানিস্তানে ১০ পরিবারের ৯টিই অনাহারে দিন কাটাচ্ছে বা ঋণ করে চলছে বলে জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পূর্ব ও উত্তরাঞ্চলে দারিদ্র্যপীড়িত এলাকায় বিপুলসংখ্যক প্রত্যাবর্তনকারীর চাপ বাড়ছে।
২০২৩ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৪৫ লাখ আফগান নিজ দেশে ফিরেছেন। এর মধ্যে শুধু চলতি বছরই পাকিস্তান ও ইরান থেকে ১৫ লাখ মানুষকে ফেরত পাঠানো হয়েছে। আন্তর্জাতিক সাহায্য কমে যাওয়া, নিষেধাজ্ঞা এবং আগস্টের ভয়াবহ ভূমিকম্প আফগানিস্তানের অর্থনীতিকে আরও দুর্বল করে তুলেছে। সূত্র: বিবিসি, আল জাজিরা, রয়টার্স।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েল আল ইহসান ডেস্ক: ইরানের জ্বালানি স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বায়ুম-লে ১৫ লাখ টন কার্বন ডাই… ১৯ ঘণ্টা আগে নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান ১৯ ঘণ্টা আগে ২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ ২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ ১৯ ঘণ্টা আগে পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ… ১৯ ঘণ্টা আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.… ১৯ ঘণ্টা আগে ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ ২০ ঘণ্টা আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ২০ ঘণ্টা আগে স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল ১ দিন আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ১ দিন আগে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় ৪ দিন আগে তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব ৪ দিন আগে উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন… ৪ দিন আগে