বৃষ্টি ঝরবে, সহনশীল থাকবে তাপমাত্রা
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, আগামী কয়েক দিন তাপমাত্রা মোটামুটি কমের দিকে থাকতে পারে। আগামীতে পাঁচ দিনের মতো তাপমাত্রা কম থাকতে পারে। এরপর বৃষ্টি কমে তাপমাত্রা বাড়বে।
তিনি বলেন, তাপমাত্রা বেশি থাকে দিনের বেলায়। এটি প্রশমিত হতে গেলে বৃষ্টি হতে হবে দিনে। কিন্তু এখন যেসব বৃষ্টি হচ্ছে, তা বেশির ভাগই সন্ধ্যা বা রাতে। তাতে প্রশান্তি মেলে। কিন্তু পরে দিনের তাপ আবারও বাড়ে। অবশ্য এ সময়ের বৃষ্টির প্রবণতাই এমন।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমুয়াবার সন্ধ্যার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। জুমুয়াবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।