বৃষ্টির সম্ভাবনা থাকলে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে
ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যেই রাজধানীতে নেমেছে বৃষ্টি। আকাশ এখনও মেঘাচ্ছন্ন। আবার কিছুক্ষণ পর পর দেখা যাচ্ছে রোদ।
অধিদপ্তরের বুলেটিনে দেখা যায়, গতকাল সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ২৭.৭০ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৮৯ %।
আবহাওয়া অফিস জানিয়েছে, গত রোববারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আর গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।