বুবারতলের ‘জারা লেবু’, ৫০ কোটি টাকার বাজার
, ২০ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৬ জুলাই, ২০২৬ খ্রি:, ২২ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
মৌলভীবাজার সংবাদদাতা:
বড়লেখা উপজেলার বুবারতল এখন শুধু একটি গ্রামের নাম নয়, এটি হয়ে উঠেছে সবুজ অর্থনীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এখানকার সুগন্ধি ও রসালো ‘জারা লেবু’ স্থানীয় অর্থনীতিতে এনেছে নতুন প্রাণ, যা হাজারো কৃষক পরিবারের মুখে হাসি ফুটিয়েছে।
স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, প্রতিবছর বুবারতলে উৎপাদিত জারা লেবু ক্রয়-বিক্রয়ে প্রায় ৫০ কোটি টাকা লেনদেন হয়। দেশের বিভিন্ন জেলা ছাড়াও এই লেবুর চাহিদা বিদেশের বাজারেও রয়েছে। ফলে মৌসুম এলেই বুবারতলের বাগানগুলোতে জমে ওঠে কৃষক, পাইকার ও পরিবহন শ্রমিকদের ব্যস্ততা।
একসময় এলাকার যে জমি পতিত পড়ে থাকতো, ফসলের আবাদ হতো না, আজ সেসব জায়গায় সারি সারি জারা লেবুর গাছ সবুজের সমারোহ সৃষ্টি করেছে। বুবারতলে রয়েছে ১২টি গ্রাম। প্রায় ১২শত পরিবার লেবু চাষের সঙ্গে জড়িত। সাইট্রাস জাতীয় ফল লেবু এখন এলাকার অন্যতম অর্থকরী ফসলে পরিণত হয়েছে।
স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, আধুনিক সংরক্ষণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি, সহজ বাজারজাতকরণ এবং রপ্তানি সুবিধা আরও সম্প্রসারিত হলে বুবারতলের জারা লেবু দেশের কৃষি অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে সক্ষম হবে। একইসঙ্গে আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের একটি সম্ভাবনাময় কৃষিপণ্য হিসেবে পরিচিতি লাভ করবে।
বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, বুবারতলসহ বর্তমানে বড়লেখা উপজেলায় রয়েছে ১ লাখ ৮০০টি জারা লেবুর গাছ। প্রতি বছর ১টি গাছ থেকে ৫ হাজার টাকার লেবু উৎপাদন হলে গাণিতিক হিসাবে এখানে ৫০ কোটি টাকার লেবু উৎপাদন হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বিমুখী চাপে পোশাক শিল্প -জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া জব্দ, আটক ২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু অক্টোবরে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজাদ জম্মু-কাশ্মীরের নতুন প্রেসিডেন্ট নাজিব
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং অভিযোগে কুমিল্লায় একরাতে আটক ৬২৪
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাকে হত্যার পর কুপিয়ে বাবাকেও আহত, অভিযুক্ত ছেলে আটক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)