মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
, ১৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ রবি, ১৩৯৪ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে আরও বিনিয়োগ করতে হবে। একই সঙ্গে দেশের মেধাবী শিক্ষার্থীদের কাজে লাগিয়ে মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে ‘ব্রেইন ড্রেইন’ বা মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে।
রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাংলাদেশে চীনা দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি শিক্ষা হাবে পরিণত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। এক সময় মালয়েশিয়ার শিক্ষার্থীরা বাংলাদেশে পড়াশোনা করতে আসত। বর্তমানে বিপুলসংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় যাচ্ছে। মালয়েশিয়া কীভাবে শিক্ষা হাবে পরিণত হয়েছে, বাংলাদেশকেও সেখান থেকে শিক্ষা নিতে হবে।
তিনি বলেন, মালয়েশিয়ার নেতৃত্ব বিদেশে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য পাঠানোর পাশাপাশি তাদেরকে দেশে ফিরিয়ে আনতে বিনিয়োগ করেছে। বাংলাদেশেও বিদেশে পড়াশোনা করা শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে এনে তাদের জ্ঞান ও দক্ষতাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর ব্যবস্থা করতে হবে।
এ সময় এহছানুল হক মিলন আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ মানবসম্পদ। দেশের তরুণ ও শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, অধ্যবসায় ও পরিশ্রমকে কাজে লাগাতে হবে।
বিদেশে বাংলাদেশী শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের কথাও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, চীনের উন্নয়ন থেকে বাংলাদেশ শিক্ষা নিতে পারে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কম্পিউটার, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সংযোগ তৈরির ক্ষেত্রে চীনের অভিজ্ঞতাকে কাজে লাগানো যেতে পারে।
বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।
তিনি বলেন, বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ খাতের উন্নয়নেও চীনের সহযোগিতা নেওয়া হচ্ছে। চীনের শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে কারিগরি ও পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠানের যে সংযোগ রয়েছে, বাংলাদেশেও এ ধরনের শিল্প-শিক্ষা সংযোগ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এহছানুল হক মিলন আরও বলেন, বাংলাদেশে তৃতীয় ভাষা শেখানোর বিষয়েও কাজ করা হচ্ছে। বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের তৃতীয় একটি ভাষা শেখার সুযোগ তৈরি করা যেতে পারে। এ ক্ষেত্রে চীন সহযোগিতা করতে আগ্রহী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুর বাজারে ধস, কেজিতে লোকসান ৮-৯ টাকা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার লক্ষীপুরে চাপ ছাড়াই টিউবওয়েল থেকে বের হচ্ছে পানি, জ্বলছে আগুন
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগারগাঁওয়ে হবে সচিবালয়, কৃষি বিশ্ববিদ্যালয় স্থানান্তরের পরিকল্পনা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক রাতেই আ’লীগের ১০৭ নেতাকর্মী গ্রেপ্তার
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আদালতের কাঠগড়ায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসামির পলায়ন
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া হাতবোমা বিস্ফোরণ, আহত ২
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানহীন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে উচ্চ ডিগ্রিধারী বেকার -রাষ্ট্রপতি
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোরদের অপরাধ কমাতে পরিবার-সমাজ-পুলিশ একত্রে কাজ করতে হবে’
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার -আইনমন্ত্রী
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা কার্যকর ছাড়া বিকল্প নেই
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আ’লীগ করলেই অন্য কোনো সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ -তথ্য প্রতিমন্ত্রী
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












