৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
সরকারি স্বাস্থ্যসেবায় বড় ধরনের নিয়োগ দিতে যাচ্ছে সরকার। আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ৫১তম বিসিএস (বিশেষ)-এর আবেদন প্রক্রিয়া। এই বিসিএসের মাধ্যমে ক্যাডার সার্ভিসে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ৫১তম এই বিশেষ বিসিএস কেবল স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকদের জন্য আয়োজিত হচ্ছে। এতে মোট ৫,০০০ পদের মধ্যে ৪,৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ পাবেন।
আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১ অক্টোবর থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। আবেদনের বিস্তারিত নির্দেশনাবলী এবং যোগ্যতা সংক্রান্ত বিজ্ঞপ্তি সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।