সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

বিয়ের প্রলোভনে সম্ভ্রমহরণের শাস্তি বিষয়ক আইন সংশোধনের দাবি

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, রাত ২:৫৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:০৩
বিয়ের প্রলোভনে সম্ভ্রমহরণের শাস্তি বিষয়ক আইন সংশোধনের দাবি

বিয়ের প্রলোভনে ধর্ষণের শাস্তি সর্বোচ্চ ৭ বছর! আইন সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন করে পুরুষ অধিকার রক্ষায় কাজ করা সংগঠন এইড ফর মেন ফাউন্ডেশন। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বাংলাদেশ ক্রাইম রিপোর্ট অসোসিয়েশনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ‘ধর্ষণ’ নয়, ব্যভিচার।
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক শুধুমাত্র পুরুষের জন্য শাস্তিযোগ্য অপরাধ: ন্যায়বিচার পরিপন্থী। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান অতিথি, ডি এম সরকার (সাবেক জেলা ও দায়রা জজ, উপদেষ্টা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা)। এছাড়াও এইড ফর মেনে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক: সাইফুল ইসলাম নাদিম, আইন উপদেষ্টা এডভোকেট ইশরাত হাসান (সুপ্রিম কোর্ট)। ঢাকা জেলা কমিটির সহ-সভাপতি: ইফতেখার হোসেন, সদস্য: আমিনুল ইসলাম, ইয়াসির আরাফাত ও সোনারগাঁও উপজেলার সভাপতি : সাংবাদিক শাহ জালাল, সাধারণ সম্পাদক মহিউদ্দিন খোকন প্রমুখ।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি সাবেক জেলা ও দায়রা জজ, ডি এম সরকার বলেন, বাস্তবে নারী নির্যাতনের ২% মামলা রায় হয়, বাকী ৯৮% প্রমাণই হয় না। এছাড়াও উনি পবিত্র কুরআন শরীফের উদ্ধৃতি দিয়ে বলেন, পবিত্র আল কুরআনে ব্যাভিচারি নারী পুরুষ উভয়ের শাস্তির বিধান আছে অথচ বর্তমান আইনটি শরীয়া পরিপন্থী যেখানে শুধুমাত্র পুরুষদের শাস্তির বিধান রাখা হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনের খসড়া আইনের চূড়ান্ত অনুমোদন হয়েছে ২০ মার্চ। উক্ত আইনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংশোধন এসেছে মর্মে পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। একজন প্রাপ্তবয়স্ক নারী বিয়ের প্রলোভন দিলেই শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়বে আর এক্ষেত্রে তার পুরুষ সঙ্গীটির ৭ বছর পর্যন্ত জেল হবে। এরকম অবিবেচনামূলক বিধান কীভাবে আইন প্রণেতারা সম্মতি দিয়েছেন তা একেবারেই বোধগম্য নয়।
এখানে একজন নারীকে নির্বোধ, পুতুল হিসেবে বোঝানো হচ্ছে! যিনি কোনও পুরুষের প্রলোভনে পড়ে যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন। অথচ এ ধরনের সম্পর্কে "ঈড়হঃৎরনঁঃড়ৎু চধৎঃরপরঢ়ধঃরড়হ" থাকে। রাষ্ট্র যদি চায় কেউ প্রণয়ের কিংবা শারীরিক সম্পর্কে না জড়ায়, তবে আইন করে প্রেম করা বন্ধ করে সবাইকে শাস্তির দেওয়ার ব্যবস্থা করুক। শুধু একপক্ষকে শাস্তি দেওয়া ন্যায়বিচার পরিপন্থি। আমরা মনে করি এ ধরনের সম্পর্ক ব্যভিচার তাহলে ব্যভিচারের নারী-পুরুষের দুজনের সমান শাস্তির বিধান করা হোক।
এইড ফর মেন ফাউন্ডেশনের আইন উপদেষ্টা এডভোকেট ইশরাত হাসান বলেন, অনেক প্রণয়ের সম্পর্ক নারীরাও ভেঙে দেয়। একজন নারী যদি প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি ভেঙে অন্য কোনও ব্যক্তিকে বিয়ে করেন, তবে তার পুরুষ সঙ্গীটি কি পারবেন আইনের দ্বারস্থ হয়ে উক্ত নারীর বিরুদ্ধে ধর্ষণ কিংবা অন্য কোনও মামলা করতে? উত্তর হচ্ছে- 'না'। তবে, এ ধরনের বৈষম্যমূলক আইন কীভাবে যৌক্তিক?
তিনি আরো বলেন, বিয়ের প্রতিশ্রুতি দেওয়া বা তা রক্ষা করা একটি নৈতিক এবং সামাজিক বিষয় হতে পারে, কিন্তু তা আইনগতভাবে অপরাধ হিসাবে বিবেচনা করে শুধুমাত্র প্রতিশ্রুতি রক্ষা না করার কারণে তা অপরাধ হিসাবে গণ্য করা কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়। সম্পর্কের টানাপোড়েন, ব্যক্তিগত মতপার্থক্য বা পরিস্থিতির পরিবর্তনের কারণে বিয়ের প্রতিশ্রুতি পূরণ না করাকে অপরাধ হিসাবে গণ্য করা অযৌক্তিক এবং অসাংবিধানিক।
এই আইন পাস হলে সমাজে ব্ল্যাকমেইলিং বেড়ে যাবে। সমাজে হানাহানি বাড়বে। বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক একের অধিকবার হয় বা বারবার হয়। ফলে, একজন প্রাপ্তবয়স্ক নারী যখন ইচ্ছা তখন মামলা করতে পারবেন। এমনকি, প্রেম বিচ্ছেদের ১০ বছর পরেও তিনি মামলা করতে পারবেন।
পুরুষ শোষণের হাতিয়ার হবে এই আইন। দেখা যাচ্ছে, এই আইনের ফলে অফিসের নারী সহকর্মী তার বসের বিরুদ্ধে, নারী ক্লায়েন্ট তার আইনজীবীর বিরুদ্ধে, ছাত্রী তার শিক্ষকের বিরুদ্ধে, অর্থাৎ যেকোনও নারী এই আইনকে ব্যবহার করে আদালতে বা থানায় নারী নির্যাতনের মামলা করতে পারবে। অনেক নারী এই আইনকে টাকা আয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন। কারণ নারীর পরিচয় প্রকাশ করা যাবে না, প্রকাশ হবে আসামির পরিচয়। ফলে, দুষ্কৃতকারীরা আড়ালে থেকে এই মামলাকে তার উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করতে পারবে। ফলে, থানায় থানায় চলতে পারে মামলা বাণিজ্য। যে কারও প্রাক্তন তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে আসবে। এভাবে পুরুষ প্রজন্ম ব্ল‍্যাকমেইলের শিকার হবে, যা তাদের আরও প্রতিশোধপরায়ণ করবে এবং নারী বিদ্বেষী করবে, যা একটি শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থার অন্তরায়।
এইড ফর মেন ফাউন্ডেশনের ঢাকা জেলা কমিটির সহ-সভাপতি ইফতেখার হোসেন বলেন, যেখানে সম্মতিতে শারীরিক সম্পর্ক হল সেটা কিভাবে ধর্ষণ হতে পারে? অথবা সম্মতিতে শারীরিক সম্পর্কে শুধু মাত্র পুরুষের শাস্তি হতে পারে এটা কেমন আইন?
পত্র-পত্রিকায় আমরা দেখতে পাই বিয়ের প্রলোভনে প্রবাসী স্ত্রীকে ছয় মাস যাবত ধর্ষণ, এইখানে পুরুষটি এই নারীর সাথে প্রতারণা করেছে এটা যদি যুক্তির খাতিরে মেনেও নেই! তাহলে এই যুক্তি কেন আসে না যে, এই প্রবাসীর স্ত্রী তার স্বামীর সাথে প্রতারণা করেছে, তার জন্য ঐ নারীরও শাস্তি হওয়া উচিত নয় কি? আসলে ঘটনাটা ঘটেছে পরকীয়া ওই নারী তার স্বামীকে প্রতারিত করে অন্য পুরুষের তাতে শারীরিক সম্পর্কের লিপ্ত হয়েছে যা ব্যভিচার বা পরকীয়া। এইখানে ব্যভিচার কারিণী নারীকে শাস্তির আওতায় না এনে বরং অপরাধীকেই উল্টো ভিকটিম বানিয়ে দেওয়া হচ্ছে। যদি প্রতারণা অপরাধ হয় নারী পুরুষ উভয় প্রতারণা করেছে। শাস্তি হলে দুজনের সমান হতে হবে যা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও দুজনের সমান শাস্তির বিধানের কথা বলা আছে। কিন্তু বিয়ের প্রলোভনে ধর্ষণের নামে আমরা দেখতে পাচ্ছি সুকৌশলে নারীর অপরাধকে শাস্তির আওতা মুক্ত রাখা হয়েছে। যার ফলে নারীরা আরও বেশি অপরাধপ্রবণ স্বেচ্ছাচারী এবং অপরদিকে পুরুষরা মিথ্যা মামলায় ভুক্তভোগী বা নির্যাতনের শিকার হয়ে যাচ্ছেন। পাশাপাশি এই সকল মামলায় আপোসের নামে পুরুষরা সামাজিকভাবে মানহানি ও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
উপরন্তু, নারী নির্যাতনের মামলা হু হু করে বাড়বে। ২০২৫ সালে এসে, এই ধরনের আইন নাগরিক অধিকার পরিপন্থি এবং অসাংবিধানিক। 

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ দিন আগে