বিসমিল্লাহ বলে বাসনের ডান দিক থেকে খাবার খাওয়া মহাসম্মানিত সুন্নত মুবারক এবং আহার করার কতিপয় মহাসম্মানিত সুন্নত মুবারক (২)
, ০২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ রবি, ১৩৯৪ শামসী সন , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ৩০ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সুন্নত মুবারক তা’লীম
৭) শুরুতে খানা খাওয়ার দু‘আ মুবারক ভুলে গেলে-
(স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে) যেন বলে-
بِسْمِ اللّٰهِ اَوَّلهٗ وَاٰخِرهٗ.
অর্থ: “খাবারের শুরুতে মহান আল্লাহ পাক উনার সম্মানিত নাম মুবারক এবং শেষেও মহান আল্লাহ পাক উনার সম্মানিত নাম মুবারক স্বরণ করে শুরু করছি।”
৮) তিন আঙুলে খাওয়া: সম্ভব হলে তিন আঙুল দিয়ে খাবার খাওয়া। প্রয়োজনে অতিরিক্ত আঙ্গুল ব্যবহার করা যেতে পারে।
৯) পেট পুরে আহার না করা: পেট পূর্ণ করে না খেয়ে পেটের এক-তৃতীয়াংশ খাবার, এক-তৃতীয়াংশ পানি এবং এক-তৃতীয়াংশ খালি রাখা খাছ সুন্নত মুবারক।
১০) খাবারের দোষত্রুটি বর্ণনা না করা: কোনো খাবারের দোষত্রুটি না ধরে মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত বরকতময় নিয়ামত মুবারকের শুকরিয়া আদায় করা।
১১) পড়ে যাওয়া খাবার টুকে খাওয়া: দস্তরখানায় খাবারের কোনো অংশ পড়ে গেলে তা তুলে পরিষ্কার করে খেয়ে নেওয়া।
১২) আঙুল ও পাত্র চেটে খাওয়া: খাবারের সময় মাঝে মাঝে আঙ্গুল চেটে খাওয়া; হাত ধোয়ার পূর্বে হাতে কিংবা আঙ্গুলে লেগে থাকা খাদ্যের অবশিষ্টাংশ চেটে খাওয়া এবং খাবার খাওয়া শেষে বাসন ভালোভাবে চেটে পরিষ্কার করে খাওয়া।
খাবার খাওয়ার সময় আঙ্গুল চেটে খাওয়ার মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক: প্রথমে শাহাদত আঙ্গুল, অতঃপর মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা এবং শেষে বৃদ্ধাঙ্গুল।
১৩) লবণ খাওয়া: খাবার খাওয়ার শুরুতে ও শেষে লবণ খাওয়া। লবণ খাওয়ার দু‘আ মুবারক হলো-
بِسْمِ اللهِ هَنِيْئًا مَّرِيْئًا.
অর্থ: মহান আল্লাহ পাক উনার সম্মানিত নাম মুবারক স্মরণ করে সন্তুষ্টচিত্তে ও তৃপ্তিসহকারে পানাহার শুরু করছি।
১৪) আহার শেষে দু‘আ পাঠ করা: খানা খাওয়ার শেষে এই দু‘আ মুবারক পড়তে হয় -
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ اَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مِنَ الْمُسْلِمِيْنَ.
অর্থ: “সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক উনার জন্য, যিনি আমাদেরকে খাওয়ালেন, পান করালেন এবং সম্মানিত মুসলমান উনাদের অন্তর্ভুক্ত করে সৃষ্টি করেছেন।”
উল্লেখ্য, খাবারের সময় মাঝে মাঝে আঙ্গুল চেটে খাওয়া মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত। আবার হাত ধোয়ার পূর্বে হাতে কিংবা আঙ্গুলে লেগে থাকা খাদ্যের অবশিষ্টাংশ চেটে খাওয়াও মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত।
১৫) হাত ধোয়া ও কুলি করা: খাওয়া শেষে উভয় হাত ধুয়ে নেওয়া এবং কুলি করে মুখ পরিষ্কার করা।
মহাসম্মানিত সুন্নত মুবারক পালন করার ফযীলত মুবারকঃ-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
مَنْ أَخَذَ بِسُنَّتِيْ فَقَدْ أَحَبَّنِيْ وَمَنْ أَحَبَّنِيْ فَهُوَ مَعِيَ فِيْ الْـجَنَّةِ
অর্থ : যে ব্যক্তি আমার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক আঁকড়ে ধরলেন, তিনি মূলত আমাকেই মুহব্বত মুবারক করলেন। আর যে ব্যক্তি আমাকে মুহব্বত মুবারক করলেন, তিনি আমার সাথেই সম্মানিত জান্নাত মুবারক-এ অবস্থান করবেন। সুবহানাল্লাহ! (আল মাত্বালিবু ‘আলিয়াহ্ ১৩/১০৫, ইতহাফুল খিয়ারাহ্ ৭/১৪২ ইত্যাদি)
মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে সর্বক্ষেত্রে মহাসম্মানিত সুন্নত মুবারক পরিপূর্ণভাবে ইত্তিবা করার তাওফীক্ব দান করুন। আমীন!
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কালোজিরা (১)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ওযূর একটি মহাসম্মানিত সুন্নত মুবারক অনিচ্ছাকৃত তরক করায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সতর্কতা মুবারক
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিবাস পরিধানের মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (২)
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লিবাস পরিধানের মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১৯)
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সর্বপ্রকার কামিয়াবী হাছিল করতে হলে সকলের জন্য কর্তব্য হচ্ছে- নফসের অনুসরণ বাদ দিয়ে মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অনুসরণ করা
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রত্যেক মুসলমান পুরুষ-মহিলার জন্য আবশ্যক হচ্ছে, সর্বক্ষেত্রে মহাসম্মানিত সুন্নত মুবারক অনুযায়ী আমল করা
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিসমিল্লাহ বলে বাসনের ডান দিক থেকে খাবার খাওয়া মহাসম্মানিত সুন্নত মুবারক এবং আহার করার কতিপয় মহাসম্মানিত সুন্নত মুবারক (১)
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খাবার পড়ে গেলে তা উঠিয়ে পরিস্কার করে খাওয়া খাছ সুন্নত মুবারক (২)
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খাবার পড়ে গেলে তা উঠিয়ে পরিস্কার করে খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১৮)
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৪০৬ হিজরী সনের পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহুরিল আ’যম শরীফ মাসে ইতিহাসে সর্বপ্রথম পবিত্র মদীনা শরীফ উনার আদলে পবিত্র রাজারবাগ শরীফে তৈরী করা হয় “পবিত্র সুন্নতী জামে মসজিদ”
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












