বিশ্বে সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র : বাঘাই
, ০২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ রবি, ১৩৯৪ শামসী সন , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ৩০ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তার দাবি, সন্ত্রাসবাদের সংজ্ঞা নির্ধারণ কিংবা কোন ধরনের সহিংসতাকে বৈধ বলা হবে, সে বিষয়ে মানদ- ঠিক করার নৈতিক অবস্থান যুক্তরাষ্ট্রের নেই।
গত জুমুয়াবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘাই এ মন্তব্য করেন। নাইন-ইলেভেন হামলার ২৫তম বার্ষিকীতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ওই বক্তব্য ‘অসংগতিতে পূর্ণ’।
বাঘাই বলেন, একদিকে যুক্তরাষ্ট্র আগ্রাসন, হত্যাকা- ও বেসামরিক হতাহতের ঘটনা ঘটাচ্ছে, অন্যদিকে সন্ত্রাসবাদের সংজ্ঞা নির্ধারণ এবং কোন পক্ষের সহিংসতা বৈধ, তা ঠিক করার একচ্ছত্র অধিকার দাবি করছে। তার মতে, এ দুটি অবস্থান একসঙ্গে চলতে পারে না।
ইরানের এই মুখপাত্র আরও বলেন, নাইন-ইলেভেন হামলার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক ছিলো না। হামলাকারীরা ইরানি ছিলেন না। বরং বিগত দশকগুলোতে তাদের অনেককে যুক্তরাষ্ট্র অস্ত্র ও সংগঠনের মাধ্যমে কিংবা অন্য কোনো উপায়ে গড়ে তুলেছিল।
নাইন-ইলেভেন হামলার পর যুক্তরাষ্ট্র যে তথাকথিত ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ শুরু করেছিল, সেটিরও সমালোচনা করেন বাঘাই। তার ভাষ্য, ওই যুদ্ধের ফলে আফগানিস্তান ও ইরাকে বছরের পর বছর যুদ্ধ ও দখলদারিত্ব চলে এবং এতে ব্যাপক বেসামরিক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটে।
বাঘাই বলেন, এমন পরিস্থিতিতে নাইন-ইলেভেনের বার্ষিকীকে ইরানের বিরুদ্ধে ‘বেপরোয়া ও বেআইনি যুদ্ধের’ যৌক্তিকতা হিসেবে তুলে ধরা সম্পূর্ণ অযৌক্তিক। তার অভিযোগ, একটি সার্বভৌম রাষ্ট্রের কর্মকর্তাদের হত্যা এবং নারী ও শিশুসহ বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করার মতো কর্মকা-কে ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ হিসেবে আখ্যা দিয়ে নৈতিকভাবে গ্রহণযোগ্য করা যায় না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাকিস্তানে পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৩১
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সন্ত্রাসী সেনাবাহিনীর ‘জনবল সংকট’ থেকে সৃষ্টি হচ্ছে নানামুখী সংকট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যোদ্ধাদের বীরত্বপূর্ণ আরও একটি সফল অভিযানের ঘটনাচিত্র
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সংকট কাটাতে ‘অপপ্রচারে’ বড় বাজেট বরাদ্দ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












