বিশ্বে বইপড়ায় শীর্ষে মার্কিনীরা, তালিকার তলানিতে বাংলাদেশ
, ০২ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বিশ্বব্যাপী পাঠাভ্যাসের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, বইপড়ায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকরা, আর তালিকার একেবারে নিচে অবস্থান বাংলাদেশে।
ডিজিটাল মাধ্যমের দাপটে বিশ্বজুড়ে মানুষের বই পড়ার আগ্রহ কমে যাচ্ছে- এমন ধারণা দীর্ঘদিনের। তবে সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিন-এর ১০২টি দেশের বইপ্রেমীদের পাঠাভ্যাস নিয়ে করা সাম্প্রতিক জরিপ বলছে ভিন্ন কথা।
২০২৪ সালের বৈশ্বিক এই প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের নাগরিকরাই বই পড়ায় সবচেয়ে বেশি সময় ব্যয় করে। গড়ে প্রতি সপ্তাহে প্রায় ৭ ঘণ্টা বইয়ের সঙ্গে কাটায় তারা, যা বছরে প্রায় ৩৫৭ ঘণ্টা পড়াশোনার সমান- পাঠাভ্যাসে বিশ্বের শীর্ষে স্থান করে দিয়েছে মার্কিনীদের। অন্যদিকে, তালিকার নিচের দিকে অবস্থান করছে বাংলাদেশে।
বাংলাদেশের মানুষ ক্রমেই বই থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে- এমনই চিত্র উঠে এসেছে ওই গবেষণায়। তালিকায় বাংলাদেশ রয়েছে ৯৭ তম স্থানে। বাংলাদেশের একজন মানুষ গড়ে বছরে ২.৭৫টি বই পড়ে। পড়ার পেছনে বছরে ব্যয় করেন মাত্র ৬২ ঘণ্টা সময়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ভারতের মানুষের সাপ্তাহিক গড় পড়ার সময় যুক্তরাষ্ট্রের তুলনায় মাত্র ৫ মিনিট কম, প্রায় ৭ ঘণ্টা। বছরে মোট পড়ার সময় ৩৫২ ঘণ্টা।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটির একজন নাগরিক প্রতি সপ্তাহে গড়ে সাড়ে ৬ ঘণ্টা বই পড়ে, যা বছরে প্রায় ৩৪৩ ঘণ্টার সমান।
ফ্রান্স রয়েছে তালিকার চতুর্থ অবস্থানে। ফরাসিরা প্রতি সপ্তাহে বই পড়ার জন্য সময় দেয় প্রায় ৫ ঘণ্টা ৫০ মিনিট। বছরে এর পরিমাণ দাঁড়ায় ৩০৫ ঘণ্টায়।
বিশ্বে পঞ্চম অবস্থানে রয়েছে ইতালি। ইতালির নাগরিকরা প্রতি সপ্তাহে গড়ে ৫ ঘণ্টা ২০ মিনিট বই পড়ে, বাৎসরিক হিসাবে তা প্রায় ২৭৮ ঘণ্টা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)