বিশ্বে খেজুর উৎপাদনে শীর্ষে কারা?
, ১১ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ আশির, ১৩৯৩ শামসী সন , ০১ মার্চ, ২০২৬ খ্রি:, ১৬ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
পবিত্র রমাদ্বান শরীফে মুসলমানদের জন্য খেজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অনুষঙ্গ। তবে শুধু মুসলিম সংখ্যাগরিষ্ঠ নয়, বিশ্বের প্রায় সব দেশেই পুষ্টিগুণ ও অনন্য স্বাদের কারণে এ ফলের কদর অনেক। ফলটির বৈশ্বিক চাহিদার সিংহভাগই পূরণ করে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার হাতে গোনা কয়েকটি দেশ।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে বছরে প্রায় ৯৫ লাখ টনের বেশি খেজুর উৎপাদিত হয়। মিশর বর্তমানে সবচেয়ে বেশি খেজুর উৎপাদন করে। এরপর ইরান ও সৌদি আরব।
ওয়ার্ল্ড অ্যাটলাসের দেওয়া তথ্যের ভিত্তিতে সবচেয়ে বেশি খেজুর উৎপাদনকারী ১০ দেশ সম্পর্কে জানা যাক-
(১) মিশর:
খেজুর উৎপাদন ও চাষাবাদে বিশ্বের সবচেয়ে বড় দেশ মিশর। দেশটি বছরে প্রায় ১০ লাখ ৮৪ হাজার ৫২৯ টন খেজুর উৎপাদন করে, যা বৈশ্বিক উৎপাদনের ১৭ শতাংশের বেশি। ১৯৯৩ সালের পর থেকে এ পর্যন্ত দেশটির উৎপাদন শতভাগ বেড়েছে।
তবে মজার ব্যাপার হলো, মিশর বিশ্বের মাত্র ৩ শতাংশ খেজুর রপ্তানি করে। এর মধ্যে অর্ধেকের বেশি রপ্তানি হয় মরক্কোতে। মিশরের খেজুর সুস্বাদু ও রপ্তানিযোগ্য মানের হওয়ায় তা মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ায়ও বেশ জনপ্রিয়।
(২) ইরান:
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইরান বছরে ৯ লাখ ৪৭ হাজার ৮০৯ টন খেজুর উৎপাদন করে। ইরানের দক্ষিণাঞ্চল খেজুর চাষের জন্য বেশ জনপ্রিয়। স্বাদ ও গুণগত মানের জন্য ইরানের খেজুর বিশ্ববাজারে ভালো অবস্থান ধরে রেখেছে। বৈশ্বিক রপ্তানি বাজারে তাদের অবদান ৭ দশমিক ৭ শতাংশ। ইরানের খেজুরের বড় ক্রেতা ভারত, মালয়েশিয়া ও রাশিয়া।
(৩) সৌদি আরব:
সৌদি আরব বছরে ৮ লাখ ৩৬ হাজার ৯৮৩ টন খেজুর উৎপাদন করে। দেশটির প্রায় ৩ লাখ ৮৮ হাজার একর জমিতে খেজুর চাষ হয়।
সৌদি আরবের আল-কাসিম, আল-মদিনা ও আল-আহসা অঞ্চল খেজুর উৎপাদনের জন্য বিখ্যাত।
সৌদি আরবের আজওয়া, সুক্কারি ও আম্বার খেজুর আন্তর্জাতিকভাবে বেশ জনপ্রিয়। দেশটির খেজুর রপ্তানির বড় একটি অংশ যায় জর্ডান ও ইয়েমেনে।
(৪) ইরাক:
ইরাক একসময় খেজুর উৎপাদনে বিশ্বের শীর্ষে ছিলো। কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের কারণে দেশটি পিছিয়ে পড়েছে। ইরাক বর্তমানে বছরে ৬ লাখ ৭৫ হাজার ৪৪০ টন খেজুর উৎপাদন করছে।
আশির দশকে ইরাকে তিন কোটি খেজুরগাছ ছিলো, যা যুদ্ধের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে দেশটি আবার এই শিল্পে বিনিয়োগ বাড়িয়ে উৎপাদনে গতি ফেরাচ্ছে।
(৫) পাকিস্তান:
দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি খেজুর উৎপাদন করে পাকিস্তান। দেশটির বার্ষিক উৎপাদন সাড়ে ৫ লাখ টনের বেশি। পাকিস্তানের সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশে সবচেয়ে বেশি খেজুর চাষ হয়। পাকিস্তানি খেজুর ভারত, চীন ও মধ্যপ্রাচ্যে রপ্তানি হয়।
(৬) আরব আমিরাত:
অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে খেজুর উৎপাদনে এগিয়ে যাচ্ছে আরব আমিরাত (ইউএই)। দেশটিতে বছরে ৫ লাখ ৩৩ হাজার টনের বেশি খেজুর উৎপাদিত হয়। আমিরাতের আবুধাবি, আল-আইন ও ফুজাইরাহ অঞ্চল সবচেয়ে বেশি খেজুর উৎপাদন হয়।
(৭) আলজেরিয়া:
উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় বছরে ৪ লাখ ৮৫ হাজার টনের বেশি খেজুর উৎপাদিত হয়। দেশটির বিস্তীর্ণ অঞ্চলজুড়ে খেজুরের বাগান রয়েছে। আলজেরিয়ার দেগলেত নুর নামের খেজুর বৈচিত্র্য ও স্বাদের জন্য বিশ্ববিখ্যাত। এটিকে ‘কুইন অব ডেটস’ বলা হয়।
(৮) সুদান:
সুদান বছরে ৪ লাখ ৩৫ হাজার টনের বেশি খেজুর উৎপাদন করে। সুদানের খার্তুম ও উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে সবচেয়ে বেশি খেজুর চাষ হয়। সুদানের খেজুর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বাজারে বেশ চাহিদাসম্পন্ন।
(৯) দক্ষিণ সুদান:
খেজুর উৎপাদনে প্রথাগতভাবে সুদান দীর্ঘকাল আধিপত্য দেখালেও সেই তালিকায় এখন নতুন করে নাম লিখিয়েছে দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান বছরে ৪ লাখ ৩২ হাজার ১০০ টন খেজুর উৎপাদন করে।
(১০) ওমান:
ওমানের অর্থনীতিতে খেজুর চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেখানে বছরে ২ লাখ ৩৯ হাজার ৩৯৭ টন খেজুর উৎপাদিত হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্যাস সংকট: ইন্ডাকশন চুলা কেনার আগে ১০ বিষয়ে জানা জরুরি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিদিন মাত্র ৩০ মিনিট হাঁটলে শরীরে কী ঘটে?
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে কারণে বিশ্বজুড়ে পুরোনো বইয়ের বাজার অস্বাভাবিক চাঙা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২২ কেজির ধাতিনা ভোল, দাম ৩ লাখ ৫৫ হাজার টাকা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মানব মস্তিষ্কের গতিতে কাজ করতে সক্ষম কম্পিউটার চিপ, দাবি গবেষকদের
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জন্ডিস হলে কি ঝাল-মসলা খাওয়া বন্ধ করতে হয়?
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একটি গ্রামে মাত্র দুটি পরিবার, ১০৭ একরে ১২ মানুষের বসবাস
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভাতের মাড়ে ওজন কমে
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাতের মাড়ে ওজন কমে
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রক্তে মাইক্রোপ্লাস্টিক থাকলে বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












