দেশে দেশে রমজানে যত প্রথা
, ১২ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ আশির, ১৩৯৩ শামসী সন , ০২ মার্চ, ২০২৬ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
পুরান ঢাকায় সাহরির আগে মানুষকে জাগিয়ে তোলার জন্য কাসিদা গাওয়া হতো। মহল্লায় মহল্লায় ভেসে আসত এধরণের সুরের মূর্ছনা। দিনগুলো হারিয়ে গেছে। ‘সাবকো রোযা রাখনে কি য়া আল্লাহ তাওফিক দে, সাবকো নামাজ পাড়নে কি য়া আল্লাহ তাওফিক দে।’ পুরান ঢাকায় পবিত্র রমাদ্বান শরীফে রাতের শেষ প্রহরে হরহামেশা শোনা যেত এমন কাসিদা।
পুরান ঢাকায় এই প্রথার শুরু সেই মোগল আমল থেকে। রোযাদারদের জাগিয়ে তোলার জন্য কাসিদা গাওয়াকে সওয়াবের কাজ মনে করা হতো। ঈদের দিন মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে নজরানা নিয়ে আসতো কাসিদার দলগুলো।
সাহরির আগে রোযাদারদের ঘুম ভাঙানোর চল রয়েছে পৃথিবীর জান্নাত খ্যাত কাশ্মীরেও। সেখানে একদল মানুষ ঘুরে বেড়ান পাড়ায় পাড়ায়। গলা চড়িয়ে বলতে থাকেন-‘ওয়াক্ত-ই-সাহার’। অর্থাৎ সাহরির সময় হয়েছে। স্থানীয় লোকজনের কাছে তারা পরিচিত ‘সাহার খান’ নামে। মোবাইল-ইন্টারনেটের আধুনিক যুগে প্রাচীন এই রেওয়াজ এখন হারিয়ে যাওয়ার পথে।
রোযাদারদের ঘুম ভাঙানোর প্রথা রয়েছে দিল্লির পুরোনো অংশে। সেখানে এই মানুষগুলো সাহার খান নন, বরং পরিচিত ‘মুনাদি’ নামে। তাদের অনেকের পরনে থাকে ঐতিহ্যবাহী পোশাক-কোর্তা, সালওয়ার ও টুপি। এ রেওয়াজও কাসিদার মতো চলে আসছে মোগল আমল থেকে। আশির দশকেও দিল্লিতে রমাদ্বান শরীফের রাতে বহু মুনাদি দেখা যেতো। এখন আর তেমন চোখে পড়ে না।
যাওয়া যাক মিশরে। রাজধানী কায়রোয় ইফতারের সময় জানান দেওয়া হয় কামান দেগে। এর পেছনে মজার এক ঘটনা রয়েছে। ১৫ শতকের কথা। মিশর ছিলো মামলুক সালতানাতের অধীন। তৎকালীন সুলতান একটি কামান উপহার পেয়েছিলেন। রোযার সময় এক সন্ধ্যায় কামানটি দেগে পরখ করতে গিয়েছিলেন তিনি। তোপধ্বনিতে কায়রোবাসী ভেবেছিলেন, ইফতারের সময় হয়েছে।
মানুষের এমন প্রতিক্রিয়া দেখে সুলতান ভাবলেন, এভাবে তো প্রতিদিনই ইফতারের সময় জানানো যায়। তখন থেকেই মিশরে চলে আসছে প্রথাটি। ১৮৫৯ সাল পর্যন্ত আসল গোলা দিয়ে কামান দাগা হতো। এরপর থেকে করা হয় শুধু ফাঁকা আওয়াজ। ধীরে ধীরে প্রথাটি ছড়িয়ে পড়ে সিরিয়া, লেবানন, জর্ডান, তুরস্ক ও ইরাকে। এরপর উপসাগরীয় অঞ্চল ও উত্তর আফ্রিকার অনেক দেশে।
রমাদ্বান শরীফ মাসকে অনেক দেশে সাজসজ্জার মাধ্যমে বরণ করা হয়। রেওয়াজটি চলে আসছে বহু আগে থেকে। এই সজ্জার একটি উপকরণ লন্ঠন। রমাদ্বান শরীফে কায়রোর দোকানপাট ও ঘরবাড়ি সাজানো হয় লন্ঠন দিয়ে। মনে করা হয়, এর উৎপত্তি মিশরীয় সভ্যতা থেকে।
লন্ঠনের প্রথাটি মিশরের বাইরেও দেখা যায়। গাজায় শত নৃশংসতার মধ্যে ঐতিহ্যের টানে এবারও রমাদ্বান শরীফে অনেক ফিলিস্তিনি লন্ঠন দিয়ে ঘর সাজিয়েছেন। এ মাসে বাহারি রঙের আলো আর চাঁদ-তারার নকশা নজর কাড়ে আরব আমিরাত, কুয়েত, কাতারসহ উপসাগরীয় দেশগুলোয়। আর উত্তর আফ্রিকার দেশগুলোয় শত শত বছর ধরে সাজসজ্জায় গুরুত্ব দেওয়া হয় আরব্য শৈলীর নকশাকে।
রমাদ্বান শরীফ ত্যাগের মাস, সম্প্রীতির মাস। এ মাসে আরব দেশগুলোয় মহল্লার সবাই একসঙ্গে বসে ইফতার করার একটি প্রথা রয়েছে। ধনী থেকে দরিদ্র-সবাই অংশ নেন সেখানে। মিশরে এমন ইফতারের আয়োজনে সবাই কিছু না কিছু খাবার নিয়ে আসেন। আর পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের মানুষ তো ‘তেরাঙ্গা’ সংস্কৃতির জন্য সুপরিচিত। এর অর্থ হলো আতিথেয়তা। দেশটিতে নাকি কারও কাছে খাবারের দোকানের ঠিকানা জানতে চাইলে তিনি রাতে নিজের বাড়িতে খাবারের দাওয়াত দিয়ে বসেন। রোযার মাসে সেনেগালে বেড়ে যায় তেরাঙ্গা সংস্কৃতির চর্চা। দেশটিতে ইফতারকে বলা হয় ‘এনদোগোউ’। একজনও যেন এনদোগোউ থেকে বঞ্চিত না হন, তার আপ্রাণ চেষ্টা থাকে সেনেগালবাসীর। তথ্যসূত্র: আল-জাজিরা, ন্যাশনাল জিওগ্রাফিক, দ্য ন্যাশনাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












