বিশ্বের সামনে আমাদের স্বাধীনতা সংগ্রাম বিজয়ের প্রতীক -জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা জি এম কাদের বলেছেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গৌরবোজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ এই দিনে আমি দেশবাসীকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।একই সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলাদেশিদের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি।
এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিরোধীদলীয় নেতা, জি এম কাদের বলেন, গৌরবোজ্জল এবং তাৎপর্যপূর্ণ এই দিনে শ্রদ্ধা জ্ঞাপন করছি মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ বীর শহীদদের প্রতি।
তিনি বলেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি, বীরমুক্তিযোদ্ধা, শহীদ পরিবার, মুক্তিযুদ্ধের সংগঠক ও সেই সকল দেশের প্রতি যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সমর্থন দিয়েছেন।
স্বাধীনতা দিবসের এই মাহেন্দ্রক্ষণে গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার অনুপম নেতৃত্বে বাঙালী জাতি গৌরবের স্বাধীনতা লাভ করেছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, আগামী প্রজন্মের সুখময় ভবিষ্যত নিশ্চিত করতে ক্ষুধা, দারিদ্র এবং দুর্নীতিমুক্ত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে সবার প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।