বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- প্রত্যেক মুসলমান জিন-ইনসান, পুরুষ-মহিলা সকলের জন্যই তাযকিয়া বা আত্মশুদ্ধি লাভ করা ফরয। সুবহানাল্লাহ! আর সেজন্য একজন হক্কানী রব্বানী শায়েখ বা মুরশিদ ক্বিবলা উনার নিকট বাইয়াত গ্রহণ করে ইলমে তাছাউফ অর্জন করাও ফরয। সুবহানাল্লাহ!‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার চারটিই আরব মুসলিম দেশের

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, সকাল ৬:৪৩

বিশ্বের কোন দেশের মুদ্রা সবচেয়ে শক্তিশালী-জানা দরকার। মানুষ মনে করে মার্কিন ডলারের মান সবচেয়ে বেশী। মূলত মার্কিন ডলারের মান বেশী না; বরং সেরা ১০টি মুদ্রার ১০ম স্থানে অর্থাৎ সর্বশেষ স্থানে রয়েছে মার্কিন ডলার। আর শীর্ষে আছে আরব মুসলিম দেশগুলোর মুদ্রা; যা ৯৫% মানুষ জানে না।
সাধারণত মার্কিন ডলারের বিপরীতে কোনো দেশের মুদ্রার বিনিময় হার ধরে বিষয়টি নির্ধারণ করা হয়। সম্প্রতি বিশ্বের প্রভাবশালী ১০টি মুদ্রার একটি তালিকা প্রকাশ পেয়েছে।
১. কুয়েতি দিনার:
বর্তমানে বিশ্বে সবচেয়ে শক্তিশালী মুদ্রা কুয়েতি দিনার। এক কুয়েতি দিনারে ৩ দশমিক ২৬ মার্কিন ডলার পাওয়া যায়। বাংলাদেশি টাকায় প্রায় ৩৯৭ টাকা। অন্যভাবে বললে, এক মার্কিন ডলারের মূল্য শূন্য দশমিক ৩১ কুয়েতি দিনার।
২. বাহরাইনি দিনার:
বাহরাইনের মুদ্রার নাম বাহরাইনি দিনার। বর্তমানে এক বাহরাইনি দিনারের মূল্য ২ দশমিক ৬৫ মার্কিন ডলার। অর্থাৎ এক মার্কিন ডলারের সমান শূন্য দশমিক ৩৮ বাহরাইনি দিনার। বাংলাদেশি টাকায় প্রায় ৩২২ টাকা।
৩. ওমানি রিয়াল:
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ওমানের রিয়াল। ১৯৭০-এর দশকে ওমানি রিয়াল চালু হয়। বর্তমানে এক ওমানি রিয়ালের মূল্য ২ দশমিক ৬০ মার্কিন ডলার। অর্থাৎ এক মার্কিন ডলার সমান শূন্য দশমিক ৩৮ ওমানি রিয়াল। বাংলাদেশি টাকায় প্রায় ৩১৬ টাকা।
৪. জর্ডানি দিনার:
জর্ডানের মুদ্রা বিশ্বের চতুর্থ শক্তিশালী। জর্ডানের মুদ্রার নাম জর্ডানি দিনার। ১৯৫০-এর দশকে এ মুদ্রার প্রচলন হয়। বর্তমানে এক দিনারের মূল্য ১ দশমিক ৪১ মার্কিন ডলার। এক মার্কিন ডলারে পাওয়া যায় শূন্য দশমিক ৭১ জর্ডানি দিনার। বাংলাদেশি টাকায় ১৭১ টাকা।
৫. ব্রিটিশ পাউন্ড:
যুক্তরাজ্যের মুদ্রা ব্রিটিশ পাউন্ডের অবস্থান পঞ্চম। ১৫ শতাব্দী থেকে এ মুদ্রা প্রচলিত আছে। বর্তমানে এক পাউন্ডের মূল্য ১ দশমিক ৩৩ মার্কিন ডলার। অর্থাৎ এক মার্কিন ডলার সমান শূন্য দশমিক ৭৫ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬১ টাকা।
৬. জিব্রাল্টার পাউন্ড
ব্রিটিশ পাউন্ডের পরের অবস্থানে রয়েছে জিব্রাল্টার পাউন্ড। ১৯২০-এর দশকে চালু হওয়া এ মুদ্রার মান ব্রিটিশ পাউন্ডের সঙ্গে বাঁধা। ফলে এটি সব সময় পাউন্ডের দরের সঙ্গে পরিবর্তিত হয়। তবে ১ জিব্রাল্টার পাউন্ডের মূল্য ১ দশমিক ৩৩ মার্কিন ডলার। স্পেনের দক্ষিণ প্রান্তে অবস্থিত জিব্রাল্টার আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ ভূখ-।
৭. সুইস ফ্রাঁ:
ইউরোপের দেশ সুইজারল্যান্ড ও পার্শ্ববর্তী লিচেনস্টাইনের অফিশিয়াল মুদ্রার নাম সুইস ফ্রাঁ। বিশ্বের শীর্ষস্থানীয় মুদ্রার মধ্যে এটির অবস্থান সপ্তম।
বর্তমানে এক সুইস ফ্রাঁর মূল্য ১ দশমিক ২১ মার্কিন ডলার। অর্থাৎ এক মার্কিন ডলার সমান শূন্য দশমিক ৮৩ সুইস ফ্রাঁ। বাংলাদেশি টাকায় প্রায় ১৪৭ টাকা।
৮. কেম্যান ডলার:
ক্যারিবীয় সাগরে অবস্থিত ব্রিটিশ ভূখ- কেম্যান দ্বীপপুঞ্জের মুদ্রার নাম কেম্যান ডলার। ১৯৭০-এর দশকে এ মুদ্রা চালু হয়। বর্তমানে এক কেম্যান ডলারের মূল্য ১ দশমিক ২০ মার্কিন ডলার। আর ১ মার্কিন ডলারের মূল্য শূন্য দশমিক ৮৩ কেম্যান ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ১৪৫ টাকা।
৯. ইউরো:
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অফিশিয়াল মুদ্রার নাম ইউরো। ইইউভুক্ত ২৭টি সদস্য দেশের মধ্যে ২০টি এই মুদ্রা ব্যবহার করে।
বর্তমানে ১ ইউরো সমান ১ দশমিক ১৩ মার্কিন ডলার। অর্থাৎ এক মার্কিন ডলার শূন্য দশমিক ৮৯ ইউরোর সমান। বাংলাদেশি টাকায় প্রায় ১৩৭ টাকা।
১০. মার্কিন ডলার:
মার্কিন ডলার শীর্ষ ১০ মুদ্রার সর্বশেষ স্থানে রয়েছে। ১৭ শতকে চালু হওয়া এ মুদ্রা শুধু যুক্তরাষ্ট্রেই নয়, ইকুয়েডরসহ আরও কয়েকটি দেশে এটি মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে বৈশ্বিকভাবে সবচেয়ে বেশি লেনদেন হওয়া মুদ্রা মার্কিন ডলার।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
চাঁদের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষে উল্কাবৃষ্টি! মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হবে পৃথিবী চাঁদের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষে উল্কাবৃষ্টি! মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হবে পৃথিবী ১৯ ঘণ্টা আগে শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ ৪ দিন আগে আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ৬ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ১১ নভেম্বর, ২০২৬ একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৯ নভেম্বর, ২০২৬ আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬