বিশ্বের সবচেয়ে বড় কালোগহ্বরের সন্ধান
, ১৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১২ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
বিশ্বের সবচেয়ে বড় কালোগহ্বরের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। এর ভর সূর্যের ভরের ৩৬ গুন। এটি পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি (৫ বিলিয়ন) আলোকবর্ষ দূরে, ‘কসমিক হর্সশু’ নামের এক বিশাল ছায়াপথের কেন্দ্রে অবস্থিত।
ছায়াপথটির চারপাশে ঘোড়ার নালের মতো আলোর বলয় দেখা যায় যা মহাকর্ষীয় লেন্সিং (একটি জ্যোতির্বৈজ্ঞানিক প্রক্রিয়া যেখানে মহাকর্ষ আলোর পথ বাঁকিয়ে দেয়) এর ফলে তৈরি হয়।
গবেষকদের মতে, এই কালোগহ্বরের আকার মহাবিশ্বের ধারণা করা সর্বোচ্চ সীমার কাছাকাছি। এটি আমাদের মিল্কিওয়ে ছায়াপথের কেন্দ্রের কালোগহ্বর স্যাজিটারিয়াস এ-এর চেয়ে প্রায় ১০ হাজার গুণ ভারী। স্যাজিটারিয়াস এ-এর ভর প্রায় ৪১.৫ লাখ (৪.১৫ মিলিয়ন) সূর্যের সমান।
গবেষকরা বলেছে, ভরের নিরূপণে নতুন পদ্ধতি ব্যবহারের ফলে তারা এ কালোগহ্বরের আকার নিয়ে অন্যদের তুলনায় অনেক বেশি নিশ্চিত হতে পেরেছে। এই পদ্ধতিতে মহাকর্ষীয় লেন্সিংয়ের সঙ্গে নক্ষত্র গতিবিদ্যা (গ্যালাক্সির ভেতরে নক্ষত্রের গতি ও কালোগহ্বরের চারপাশে তাদের চলাচল পর্যবেক্ষণ) মিলিয়ে তথ্য বিশ্লেষণ করা হয়।
বিশাল এই কালোগহ্বরকে ‘নিষ্ক্রিয়’ বা ডরম্যান্ট বলা হচ্ছে। কারণ, এটি বর্তমানে আশপাশের বস্তু শোষণ করছে না। আমাদের স্যাজিটারিয়াসও একইভাবে নিষ্ক্রিয় কালোগহ্বর।
বিজ্ঞানীরা মনে করে, মহাবিশ্বের প্রতিটি ছায়াপথের কেন্দ্রে একটি সুপারম্যাসিভ কালোগহ্বর থাকে এবং বড় ছায়াপথগুলোতে তুলনামূলকভাবে বড় কালোগহ্বর অবস্থান করে। তবে এসবের উৎপত্তি নিয়ে এখনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












