বিশ্বের যে ৬টি প্রাণী মানুষকে গিলে ফেলতে পারে
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ রবি’, ১৩৯৩ শামসী সন , ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৬ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা পূর্ণবয়স্ক একজন মানুষকে গিলে ফেলার ক্ষমতা রাখে। যদিও এমন ঘটনা খুবই বিরল, তবুও বিভিন্ন দেশে এমন দুর্ঘটনার খবর নথিভুক্ত হয়েছে। জেনে নিন এমন ছয়টি প্রাণী সম্পর্কে।
১. রেটিকুলেটেড পাইথন
মানুষকে গিলে ফেলার সবচেয়ে পরিচিত উদাহরণ হলো এই সাপ। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই পাইথন লম্বায় ২৫ ফুট পর্যন্ত হতে পারে। এদের চোয়াল এতটাই নমনীয় এবং শরীর এতটাই প্রসারিত যে, নিজের মাথার চেয়েও বড় শিকার সহজেই গিলে ফেলতে পারে। ২০১৭ সালে ইন্দোনেশিয়ার পাম তেলের বাগানে একজন ব্যক্তি নিখোঁজ হওয়ার পর তার দেহ ২৩ ফুট লম্বা একটি পাইথনের পেটের ভেতর পাওয়া যায়।
২. গ্রিন অ্যানাকোন্ডা
দক্ষিণ আমেরিকার এই সবুজ অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে ভারী সাপ। এদের শিকারের তালিকায় ক্যাপিবারা, কাইম্যান, এমনকি জাগুয়ারও থাকে। যদিও মানুষ গিলে ফেলার কোনো নিশ্চিত ঘটনা নেই, তবে বিশেষজ্ঞদের মতে এদের বিশাল আকার ও শক্তি একজন মানুষকে গিলে ফেলার জন্য যথেষ্ট।
৩. লবণাক্ত পানির কুমির
পৃথিবীর বৃহত্তম সরীসৃপ হলো লবণাক্ত পানির কুমির। এদের বিশাল দাঁত এবং শক্তিশালী চোয়াল মানুষের ওপর হামলার জন্য যথেষ্ট। সাধারণত এরা শিকারকে টুকরো করে বা ডুবিয়ে মারে এবং পূর্ণবয়স্ক একজন মানুষকে গিলে ফেলে।
৪. স্পার্ম হোয়েল
গভীর সাগরের এই বিশাল প্রাণীটি মূলত বড় স্কুইড শিকার করে। এদের গলা এতটাই বড় যে একজন মানুষ সহজেই এর ভেতর ঢুকে যেতে পারে। যদিও মানুষ গিলে ফেলার কোনো ঘটনা নথিভুক্ত নেই, তবে ভুলবশত এমন দুর্ঘটনা ঘটা অসম্ভব নয় বলছে বিশেষজ্ঞরা।
৫. হাম্পব্যাক হোয়েল
এই তিমি ‘ফিল্টার ফিডার’ নামে পরিচিত। এরা বড় হা করে মুখের ভেতর প্রচুর পানি নিয়ে ছোট ছোট প্রাণী ছেঁকে খায়। হাম্পব্যাক তিমি সাধারণত বড় প্রাণী খায় না, কিন্তু অসাবধানতাবশত মানুষ এদের মুখের ভেতরে ঢুকে যেতে পারে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের কেপ কডে একজন ডুবুরি একটি হাম্পব্যাক তিমির মুখের ভেতরে ঢুকে পড়েছিলো, তবে তিমিটি বুঝতে পেরে তাকে ছেড়ে দেয়।
৬. পানিহস্তী
আফ্রিকার অন্যতম মারাত্মক প্রাণী হলো পানিহস্তী। এরা যদিও গোশত খায় না, কিন্তু প্রচ- আক্রমণাত্মক। এদের বিশাল মুখের ভেতর মানুষের শরীরের ওপরের অংশ অনায়াসে ঢুকে যেতে পারে। ১৯৯৬ সালে জিম্বাবুয়েতে একজন গাইডকে একটি পানিহস্তী মুখে পুরে নিয়েছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












