বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো তুরস্ক
বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান হিসেবে তুরস্কের 'বায়রাক্টর কিজিলেলমা' আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) তুর্কি প্রতিরক্ষা সংস্থা বায়কার-এর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চগতির ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যা ইতিহাস তৈরি করেছে।
পরীক্ষার সময় পাঁচটি এফ-১৬ যুদ্ধবিমানও মানুষবিহীন যুদ্ধবিমান 'কিজিলেলমা'র সঙ্গে উড়েছিল। এগুলো কিজিলেলমার সঙ্গে 'যৌথ ক্রু-আনক্রু অপারেশনে ফর্মেশন ফ্লাইট' পরিচালনা করে। এটি ভবিষ্যতের বিমান যুদ্ধের নতুন ধারণা প্রদর্শন করে।
নিম্ন রাডার ক্রস-সেকশন এবং উন্নত সেন্সরের কারণে কিজিলেলমার যুদ্ধবিমানটি দূর থেকে শত্রু বিমানকে দেখা না গেলেও সনাক্ত করতে সক্ষম।
২০০৩ সাল থেকে সম্পূর্ণ স্ব-অর্থায়নে পরিচালিত 'বায়কার' ড্রোন রপ্তানিতে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হয়ে উঠেছে।
কোম্পানিটি ২০২৩ সালে ১.৮ বিলিয়ন ডলার রপ্তানি আয় করেছে এবং ২০২৪ সালেও একই ধারা অব্যাহত রাখে। কোম্পানিটির মোট আয়ের ৯০ শতাংশই আসে রপ্তানি থেকে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।