বিশ্বব্যাপী ‘র’ এর সন্ত্রাসী কর্মকা-, টার্গেট বাংলাদেশও
, ১২ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৭ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৪ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সাম্প্রতিক বছরগুলোতে গোটা বিশ্ব যেন এক অদৃশ্য ছায়ার চাপে থমকে আছে। দেশ, সময়, ভূখ- বদলালেও বারবার উঠে আসে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর নাম। কানাডা থেকে আমেরিকা, পাকিস্তান থেকে আরব আমিরাত, এমনকি ইউরোপের রাস্তাঘাটেও ছড়িয়ে পড়েছে ‘র’ এর ছায়া।
ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর অন্যতম কিলিং টার্গেটে পরিণত হয়েছে, মুসলিম, কাশ্মীরি, শিখ, বাঙালি, আরব এমনকি চীনা নাগরিকরাও। গোপন নজরদারি, গুপ্ত হত্যা, ষড়যন্ত্র এখন নিত্তদিনের ব্যাপার।
ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর একের পর এক বিতর্কিত কর্মকা- এখন শুধু গুপ্তচরবৃত্তির মধ্যেই সীমাবদ্ধ নয়, পরিণত হয়েছে আন্তর্জাতিক নিরাপত্তার হুমকিতে।
সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, তথ্যপ্রমাণ থাকা সত্ত্বেও চুপ রয়েছে বিশ্ব নেতারা। বিশ্লেষকরা বলছে, এই চুপ থাকা মানেই বড় কোনো বিপদকে আমন্ত্রণ জানানো।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডেইলি পার্লামেন্ট টাইমস এক বিশেষ প্রতিবেদনে প্রকাশ করেছে ‘র’ এর বিস্তৃত কার্যক্রম। প্রতিবেদনে উঠে এসেছে, ‘র’ শুধু ভারতীয় স্বার্থ রক্ষায় নয়, বরং প্রতিবেশী ও দূরবর্তী দেশগুলোর অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করতেও সক্রিয়ভাবে জড়িত।
বিশ্লেষকদের মতে, বিশ্ব নেতাদের এই নীরবতা শুধু নীতিগত ব্যর্থতা নয়, বরং ভবিষ্যতের এক ভয়াবহ ভূ-রাজনৈতিক সংঘর্ষের সূচনা।
২০২৩ সালে কানাডার শিখ নেতা ও নাগরিক হারদীপকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় ভারতের ওপর চটে যায় কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী ট্রুডো। এই ঘটনায় ‘র’ এর এজেন্টদের হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকার কথা গোয়েন্দা তথ্যে উল্লেখ করে ট্রুডো।
এদিকে একই বছর শিখদের বিচ্ছিন্নতাবাদী নেতা গুরুপতবন্তকেও হত্যা চেষ্টা করা হয় বলে জানায় যুক্তরাষ্ট্র। ভারতীয় নাগরিক নিখিলকে ‘র’ অফিসারের নির্দেশে খুনের ষড়যন্ত্র করার অভিযোগে গ্রেফতার করে এফবিআই।
কানাডা ও আমেরিকার মত দেশে অভিযান চালিয়ে থেমে থাকেনি ‘র’। পাকিস্তানেও গোপন অভিযান চালাতে গিয়ে অভিযুক্ত হয় ‘র’। ২০১৬ সালে পাকিস্তানে গ্রেফতার হয় ‘কূলভুষণ যাদব’ নামের ভারতের নৌবাহিনীর এক কর্মকর্তা। বেলুচিস্তানে ধরা পরার পর করাচিতে নাশকতা ও সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনার কথা স্বীকার করে যাদব।
পরে ভারত দাবি করে যে তাকে ইরান থেকে অপহরণ করা হয়। কিন্তু ভ্রমণ নথির ছদ্মনাম যাচাই করে প্রমাণ পাওয়া যায় ‘র’ এর সঙ্গে তার যোগাযোগ রয়েছে। পরে এ সংক্রান্ত একটি মামলা আন্তর্জাতিক বিচার আদালতে পৌঁছায়।
পৃথিবীর অনেক দেশেই ‘র’ এর বিরুদ্ধে প্রবাসী ভারতীয় এক্টিভিস্টদের ওপর নজরদারী করার অভিযোগ রয়েছে। এমনকি বাংলাদেশেও ‘র’ এর প্রভাব এখন আর কোনো গোপন বিষয় নয়। দীর্ঘদিন ধরেই অভিযোগ, পতিত আওয়ামী সরকারকে সমর্থন আর বিএনপি-জামাতের মতো বিরোধী দলগুলোকে দুর্বল করতেই সক্রিয় এ সংস্থা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না : পাকিস্তান
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ককরোচের পর এবার মোদির সামনে নতুন বিপদ ‘দিমাগি নকশাল’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মুসলিমরা জেরুজালেমের অধিকার ছাড়বে না’ পাঠ্যপুস্তক থেকে এ বাক্য বাদ!
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপে ঋণের খরচ সর্বোচ্চ পর্যায়ে
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরাইলি বসতিস্থাপনকারীদের কর্মকা- সন্ত্রাসবাদ’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার কুহেন্দুকে ১০ দিনের আলটিমেটাম ককরোচদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিলো মার্কিন যুদ্ধজাহাজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ-যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক ইরানের ফোনালাপ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমানে বোমা হামলার হুঁশিয়ারি সন্ত্রাসী ড্রাম্পের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












