বিশ্ববিদ্যালয় থেকে পাস করে গরুর খামার, বছরে আয় ১১ লাখ টাকা
, ১৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ ছানী, ১৩৯৩ শামসী সন , ১০ জুলাই, ২০২৫ খ্রি:, ২৬ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে চাকরির পেছনে নয়, তিনি হাঁটলেন উল্টো পথে। ফিরলেন গ্রামের মাটিতে। গড়ে তুললেন গরুর খামার। এখন এই খামার থেকেই তার বছরে আয় ১১ লাখ টাকার বেশি।
গল্পটা মোহাম্মদ ফয়সালের। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম কোনাখালী বাজারপাড়া গ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে ২০২১ সালে স্নাতক ও ২০২২ সালে স্নাতকোত্তর পাস করেছেন তিনি। পড়াশোনা শেষ হওয়ার আগেই গ্রামে গড়ে তোলেন খামার। দুটি গাভি দিয়ে শুরু করা তার খামারে এখন গরু রয়েছে ২০টি। এসব পরিচালনার জন্য রয়েছেন তিনজন কর্মচারী।
ফয়সাল বলেন, প্রতিদিন গাভিগুলো থেকে ৯০ থেকে ১০০ লিটার দুধ সংগ্রহ করি। নিয়মিত পেকুয়া ও বদরখালী বাজারে এই দুধ বিক্রি করি। আমার উদ্দেশ্য বাজারে দুধ বা পুষ্টির চাহিদা পূরণ করা, গোশত নয়। অনেকে গোশতের জন্য খামার করেন। আমি করি দুধের জন্য।
খামারের শুরুটা অবশ্য সহজ ছিল না ফয়সালের জন্য। এলাকাবাসীর নানা কথাও শুনতে হয়েছিল তাকে। ফয়সাল বলেন, ‘চাকরি না করে খামার করছি এই নিয়ে শুরুতে অনেক কথা শুনতে হয়েছে। এসব নিয়ে মা-বাবা ও স্বজনেরা মন খারাপ করতেন। তবে এখন আর কেউ মন খারাপ করেন না। এখন তারা আমাকে উদ্যোক্তা বলে পরিচয় করিয়ে দেন।
ফয়সাল বলেন, পাইকারি দরে দুধ বিক্রি করে দিনে প্রায় সাত হাজার টাকা আয় করেন। আর বাছুর বিক্রি করে বছরে আয় করেন প্রায় সাত লাখ। কর্মচারীর বেতন, খাদ্য, ওষুধ ও অন্যান্য খরচ বাদ দিয়ে বছরে প্রায় ১১ লাখ টাকা হাতে থাকে। এটা নিজের বেতন হিসেবে ধরে নেন তিনি।
ফয়সালের এই গরুর খামার ২০২৪ সালের ১৩ জানুয়ারি কক্সবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে নিবন্ধন পেয়েছে। জানতে চাইলে চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আরিফ উদ্দিন বলেন, আমরা খামারকে রোগমুক্ত রাখতে নানা পরামর্শ দিয়ে থাকি। প্রাণিসম্পদ কার্যালয় থেকে লোকজন বিভিন্ন সময়ে ফয়সালের খামারে গিয়ে বিভিন্ন পরামর্শ ও চিকিৎসা সহায়তা দেন। এ ছাড়া কোনো ভাইরাসের ভ্যাকসিন এলে তাও খামারে সরবরাহ করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন হাসপাতালের অনুমোদন ১৩ উপজেলায়, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুপারি বাগানে সাথি ফসল হিসেবে লটকন চাষে সফল পঞ্চগড়ের সুমন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুপারি বাগানে সাথি ফসল হিসেবে লটকন চাষে সফল পঞ্চগড়ের সুমন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)