বিশ্বজুড়ে স্বর্ণের চাহিদা বাড়ছে, শীর্ষে বার ও কয়েন
, ১১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বিশ্ববাজারে স্বর্ণের চাহিদা ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আগের বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ বেড়ে ১ হাজার ২৩১ টনে পৌঁছেছে। গতকাল বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্বর্ণের বার ও কয়েনের চাহিদা আগের বছরের তুলনায় ৪২ শতাংশ বেড়ে ৪৭৪ টনে দাঁড়িয়েছে। এটি রেকর্ড অনুযায়ী দ্বিতীয় সর্বোচ্চ প্রান্তিক। মূলত এশিয়ার বিনিয়োগকারীরা স্বর্ণের পণ্য ব্যাপকভাবে সংগ্রহ করায় এই চাহিদা বেড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গয়না হিসেবে স্বর্ণের ব্যবহার ২৩ শতাংশ কমে ৩০০ টনে দাঁড়িয়েছে। তবে এ খাতে ব্যয়ের পরিমাণ ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা স্বর্ণের গয়নার প্রতি বিনিয়োগকারীদের ইতিবাচক মনোভাবের ইঙ্গিত দেয়।
কেন্দ্রীয় ব্যাংকগুলো এ প্রান্তিকে স্বর্ণের মজুত বাড়ানো অব্যাহত রেখেছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্যানুযায়ী, বছরের প্রথম তিন মাসে বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণের মজুত ২৪৪ টন বৃদ্ধি পেয়েছে। সূত্র: সিনহুয়া।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙারিতের পরিণত হওয়া দখলদারদের আরেকটি সামরিক যান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)