রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
এলডিসি চ্যালেঞ্জ মোকাবিলা:

বিশেষ সুবিধার আওতায় আসছে আরো ৮ খাত

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, বিকাল ৩:৩৯

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের রপ্তানি তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল। রপ্তানিতে এ খাতের অবদান প্রায় ৮৫ শতাংশ। এ খাতটি বিকাশের পেছনে রয়েছে সরকারের দেওয়া নানা সুযোগ-সুবিধা। এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় তৈরি পোশাক খাতের মতো আরো আট খাতকে একই ধরনের সুবিধা দেওয়ার বিষয় বিবেচনা করছে অন্তর্র্বতী সরকার। খাতগুলো হলোÍচামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হালকা প্রকৌশল, প্লাস্টিক পণ্য, আইসিটি, অ্যাগ্রো প্রসেসিং খাত, মৎস্য ও হিমায়িত খাদ্য ও ফার্মাসিউটিক্যালস।
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে প্রস্তুতি পর্যালোচনাবিষয়ক সভার কার্যবিবরণী সূত্রে এ তথ্য জানা গেছে। গত ৩০ জুলাই প্রধান উপদেষ্টা ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। গত ১১ আগস্ট কার্যবিবরণীতে সই করে প্রধান উপদেষ্টা। এর আগে চলতি বছরের ১৫ এপ্রিল ও ১১ মে এলডিসি থেকে উত্তরণে পর্যালোচনা কমিটির আরো দুটি বৈঠক হয়। বৈঠকগুলোতে তৈরি পোশাক খাতের মতো অন্যান্য রপ্তানি খাতে সহযোগিতা ও প্রণোদনা দেওয়ার আহ¦ান জানানো হয়। তারই আলোকে আট খাতে সুবিধা দেওয়া যেতে পারে বলে বৈঠকে মত প্রকাশ করা হয়।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন এমন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, রপ্তানিতে তৈরি পোশাক খাত যে ধরনের সুবিধা ভোগ করছে, তার সঙ্গে অন্য খাতগুলো কী ধরনের সুবিধা পাচ্ছে, এ বিষয়ে একটি তুলনামূলক ছক তৈরি করা হচ্ছে। এনবিআরের সংশ্লিষ্ট বিভাগ এটি তৈরি করবে। পর্যালোচনা কমিটির আগামী বৈঠকে এটি উপস্থাপন করা হবে। বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
তিনি আরো বলেন, বাংলাদেশের রপ্তানি তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল। একক পণ্য নির্ভরশীলতা কমিয়ে আনতে অন্যান্য সম্ভাবনাময় খাতগুলোকে তৈরি পোশাক খাতের মতো সুবিধা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এক্ষেত্রে সব খাতকে একই সুবিধা দেওয়া হতে পারে কিংবা খাতভিত্তিক সম্ভাবনার বিষয়টি বিবেচনা করে সুবিধার ক্ষেত্রে কিছু পার্থক্যও হতে পারে।
আগামী বছরের ২৬ নভেম্বর স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করার কথা রয়েছে। স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ অস্ত্রছাড়া সব ধরনের পণ্য রপ্তানিতে ইউরোপের বাজারে শুল্কমুক্ত সুবিধা ভোগ করছে। কিন্তু উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটলে শুল্কমুক্ত সুবিধা থাকবে না। তবে উত্তরণ হওয়ার পর আরো তিন বছরের জন্য এ সুবিধা বহাল থাকবে।
শুল্কমুক্ত সুবিধা হারালে রপ্তানিতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এলডিসি থেকে উত্তরণের সময় আরো তিন থেকে পাঁচ বছর পিছিয়ে দেওয়ার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি উঠেছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এলডিসি থেকে উত্তরণের সময় পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ আর নেই। নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ আগামী বছরের নভেম্বর মাসেই বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ ঘটবে। আর উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সে প্রস্তুতির অংশ হিসেবেই রপ্তানি খাতগুলোকে সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৬ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৭ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৭ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৭ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৭ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৭ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৭ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৭ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৭ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৭ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৮ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৮ ঘণ্টা আগে