বিশিষ্ট সুফি মুহম্মদ আবুল হাশেম জিহাদী ছাহেবের ইন্তেকাল
আহলু বাইতি রসূল, সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার সুমহান ইমামতিতে সুফি জিহাদী ছাহেবের পবিত্র জানাজা নামাজ সম্পন্ন হয়।
উল্লেখ্য, রাজারবাগ শরীফ সিলসিলার বিশিষ্ট মুরিদ, আজীবন পবিত্র দরবার শরীফ উনার গোলামীতে নিয়োজিত থাকা মুরব্বী পীর ভাই সুফি মুহম্মদ আবুল হাশেম জিহাদী ছাহেব গতকাল পবিত্র জুময়াবার দুপুর ৩টা ১৫ মিনিটে রাজধানী ঢাকায় মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন।
৮০ বছর বয়সী প্রবীণ এই পীর ভাই তিনি আজিমুশ্বান রাজারবাগ শরীফ সিলসিলার প্রায় সকল নতুন পুরাতন সালিকদের মাঝে বেশ পরিচিত ছিলেন। কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানায় উনার গ্রামের বাড়ী। চাকরী জীবনের অধিকাংশ সময় তিনি রাজারবাগ পুলিশ লাইনে অতিবাহিত করেন।
একই সাথে আজিমুশ্বান রাজারবাগ দরবার শরীফ উনার মধ্যে সুন্নতী পোশাক তৈরির উস্তাদ হিসেবে কাপড় কাটা, সেলাই থেকে শুরু করে দরজী সংক্রান্ত সব কাজের অভিজ্ঞতাসম্পন্ন ছিলেন। এছাড়াও বহু পীর ভাইদের ইন্তেকাল পরবর্তী সময়ে সুন্নতী তারতীবে গোসল করানো, কাফনের কাপড় পড়ানোর কাজেও বেমেছাল খিদমত আনজাম দিয়েছেন।
তিনি ছয় ছেলে ও দুই মেয়ের সম্মানিত পিতা ছিলেন। উনার ছোট সন্তান মুহম্মদ সিরাজউদ্দীন আখিঁ তিনি মামদুহ মুরশিদ কিবলা কাবা সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম উনার খাছ খাদিম হিসেবে গোলামীতে নিয়োজিত রয়েছেন। কুমিল্লার মনোহরগঞ্জ থানাধীন শাকতলা গ্রামে পারিবারিক কবরস্থানে উনাকে দাফন করা হয়।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।