বাগেরহাটে কুল চাষে লাখপতি সুজন
, ০১ লা শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ তাসি’, ১৩৯২ শামসী সন , ০১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১৮ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
বাগেরহাটের কচুয়া উপজেলার বিষখালী গ্রামের বাসিন্দা সুজন গোলদারের ৮ একর জমির কুল বাগান থেকে এবছর আয় হয়েছে ১৮ লাখ টাকা। বিভিন্ন জাতের সর্বমোট ২৪০০ গাছের প্রতিটিতেই ধরেছে ১২ থেকে ১৫ কেজি কুল।
খামারি সুজন গোলদার জানান, চার বছর আগে শখ ও নিজ পরিবারের চাহিদা মেটাতে বাড়ির আঙিনায় ২০টি বল সুন্দরী জাতের কুলের চারা রোপণ করেন। ভালো ফলন পাওয়ায় পরের বছর ৮ একর জমিতে সৌখিন এগ্রো নামে কুলের খামার গড়ে তোলেন। প্রতিদিন এই বাগান থেকে আমি ১৮ থেকে ২০ মণ কুল সংগ্রহ করছি। ইতোমধ্যে ১৬ লাখ টাকার কুল বিক্রি হয়েছে। এখনও গাছে যে পরিমাণ কুল রয়েছে তাতে এ বছর ১৮ লাখ টাকার অধিক কুল বিক্রি হবে বলে আশা করছি। বর্তমানে বাগান থেকে আকার ভেদে প্রতি মণ কুল বিক্রি হচ্ছে ৪ হাজার থেকে ৫ হাজার টাকায়। খামোরে ১২ জন শ্রমিক কর্মরত রয়েছে। তারা গাছের পরিচর্যা থেকে শুরু করে কুল তুলে বিক্রি করে থাকেন। এ ছাড়া বাগেরহাট সদর ও পার্শ্ববর্তী পিরোজপুর জেলা থেকেও অনেক পাইকারি ব্যবসায়ী আমার খামার থেকে কুল কিনে থাকেন।
বাগানে কর্মরত বিষখালি গ্রামের তপন মিস্ত্রি বলেন, আমি গত ৩ বছর যাবত এই বাগানে কাজ করছি। কুল গাছে কোনো রাসায়নিক সার ছাড়াই সরিষা খৈল, ভার্মিকম্পোস্টসহ বিভিন্ন জৈব সার ব্যবহার করা হয়। এ কারণে আমাদের গাছে ভালো ফলনের পাশাপাশি কুল অনেক বড় হয়ে। কুলের ভারে গাছগুলো নুয়ে পড়েছে।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার জানায়, বাগেরহাট জেলায় নতুন সম্ভাবনাময় ফসল হিসাবে কুল চাষে লাভবার হচ্ছে খামারিরা। এ বছর জেলায় ৩৩৬ হেক্টর জমিতে কুল চাষ হয়েছে। সুজন গোলদার কৃষি বিভাগ থেকে কুল চাষে প্রশিক্ষণ নিয়ে সফল হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো এমপিপুত্রকে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে -জ্বালানিমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনুমোদন প্রক্রিয়া ‘সহজ’ হচ্ছে, ১৪ দিনে ব্যবসা শুরু করা যাবে -বাণিজ্যমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)