মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
জীবনী মুবারক

বিশিষ্ট তাবেয়ী হযরত আমির বিন আবদিল্লাহ বিন আবদিল ক্বায়েস আল-আনবারী রহমতুল্লাহি আলাইহি (৭)

বিলাদত শরীফ: তারিখ উল্লেখ নেই। বিছাল শরীফ: হিজরী ৬০ সনের পূর্বে।
এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ২০ মে, ২০২৪, দুপুর ১২:২৯
বিশিষ্ট তাবেয়ী হযরত আমির বিন আবদিল্লাহ বিন আবদিল ক্বায়েস আল-আনবারী রহমতুল্লাহি আলাইহি (৭)

অন্যান্য ঘটনা:
হযরত মুহম্মদ ইবনে সীরীন রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত- হযরত আমির বিন আবদিল ক্বায়েস রহমতুল্লাহি আলাইহি উনাকে বলা হলো, অমুক খুব ছূরত তরুণী বেহেশতে আপনার আহলিয়া হবেন। ইহা শুনে তিনি উক্ত তরুণীর অনুসন্ধানে বের হলেন। অনুসন্ধান করে তিনি দেখতে পেলেন, সেই তরুণী এক অসভ্য বেদুঈন পরিবারের বাঁদী, তাদের মেষ চরান। যখন হযরত আমির বিন আবদিল ক্বায়েস রহমতুল্লাহি আলাইহি তিনি সেখানে পৌঁছলেন, তারা সেই তরুণীকে গালি-গালাজ করছিল, তার প্রতি রুক্ষ ব্যবহার করছিল, অতঃপর তার দিকে দু’টি রুটি ছুঁড়ে মারল। অতঃপর সেই বাঁদী রুটি দু’টি নিয়ে উনার নিজ পরিবারে গেলেন এবং তাদেরকে রুটি দু’টি দিলেন। আর সেই তরুণী নিজে একটি রুটি দিয়ে রোযা রাখলেন এবং ইফতার করলেন।
হযরত আমির বিন আবদিল ক্বায়েস রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি সেই তরুণীকে অনুসরণ করে দেখতে পেলাম- তিনি একটি উত্তম স্থানে পৌঁছলেন, সেখানে উনার মেষপালকে ছেড়ে দিলেন এবং নিজে নামাযে দ-ায়মান হলেন। হযরত আমির বিন আবদিল ক্বায়েস রহমতুল্লাহি আলাইহি তিনি উনাকে জিজ্ঞেস করলেন আমাকে বলুন, আপনার কি কোন প্রয়োজন রয়েছে? তিনি উত্তর দিলেন, না। কিন্তু যখন হযরত আমির বিন আবদিল ক্বায়েস রহমতুল্লাহি আলাইহি বার বার একই প্রশ্ন করতে লাগলেন, তিনি উত্তর দিলেন, আমার ইচ্ছা হয়, আমার যদি দু’টি সাদা কাপড় থাকত, তবে তা আমি আমার কাফন হিসাবে ব্যবহার করতে পারতাম।
হযরত আমির রহমতুল্লাহি আলাইহি তিনি সেই তরুণীকে আরো জিজ্ঞাসা করলেন, তারা আপনাকে গালি-গালাজ করে কেন? সেই তরুণী বললেন, আমি অবশ্যই আশা করি, এর বিনিময়ে আমি উত্তম বদলা লাভ করবো। তৎপর হযরত আমির রহমতুল্লাহি আলাইহি তিনি বেদুঈন পরিবারে ফিরে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা আপনাদের এই বাঁদীটিকে গালি-গালাজ করেন কেন? তারা বলল, আমরা ভয় করি, সে আমাদের জন্য সমস্যার সৃষ্টি করবে এবং বিপদের কারণ হবে।
হযরত আমির রহমতুল্লাহি আলাইহি বলেন, অতঃপর তাদের নিকট অন্য একটি বাঁদী আসল। কিন্তু তারা তার প্রতি কোন খারাপ আচরণ বা গালি-গালাজই করল না। অতঃপর তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা এই বাঁদীটিকে আমার নিকট বিক্রয় করবেন কি? তারা উত্তর দিল, আপনি যদি তার বিনিময়ে এত এত সম্পদও প্রদান করেন, তবু আমরা তাকে বিক্রয় করবো না। অতঃপর হযরত আমির রহমতুল্লাহি আলাইহি দু’টি সাদা কাপড় ক্রয় করে উক্ত বাঁদীর নিকট গিয়ে দেখেন, তিনি ইনতিকাল করেছেন। তিনি উক্ত পরিবারের লোকদেরকে বললেন, আপনারা এই কাপড় উনার কাফনে ব্যবহার করুন। তারা বলল, ঠিক আছে। অতঃপর উক্ত কাফনে আবৃত করে উনাকে দাফন করা হলো। হযরত আমির রহমতুল্লাহি আলাইহি সেই বাঁদীর জানাযা পড়ালেন। (তবাকাত)
হযরত মুহম্মদ ইবনে সীরীন রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, হযরত আমির বিন আবদিল ক্বায়েস রহমতুল্লাহি আলাইহি উনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি বিবাহ করেন না কেন? তিনি বললেন, আমার নিকট নেই কোন স্বচ্ছলতা, নেই কোন সম্পদ, সুতরাং আমি কোন মুসলমান নারীকে ধোকা দিতে পারি না। (তাবাকাত)
হযরত মালিক বিন দীনার রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আমাকে এমন এক ব্যক্তি বলেছেন যিনি হযরত আমির বিন আবদিল ক্বায়েস রহমতুল্লাহি আলাইহি উনাকে তৈল ব্যবহারের সময় দোয়া করতে দেখেছেন। তিনি বলেন, হযরত আমির রহমতুল্লাহি আলাইহি হাতে তৈল ঢেলে নিয়ে এক হাত দ্বারা অপর হাত মাছেহ করলেন, অতঃপর একখানা আয়াত শরীফ পাঠ করলেন-
وَشَجَرةً تَخْرُجُ مِنْ طُوْرِ سَيْنَاءَ تَنْبُتُ بِالدُّهْنِ وَ صِبْغٍ لِلْآكِلِيْنَ
অর্থ: (এবং আমি সৃষ্টি করি) এক বৃক্ষ যা জন্মায় সিনাই পর্বতে, ইহাতে উৎপন্ন হয় তৈল এবং আহারকারীদের জন্য সালাদ (অর্থাৎ যয়তুন) (পবিত্র সূরা মু’মিনুন শরীফ, পবিত্র আয়াত শরীফ ২০)
অতঃপর তিনি উনার মাথায় ও দাড়িতে তৈল মাখলেন। (তবাকাত) (চলবে)

-আল্লামা সাঈদ আহমদ গজনবী।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ ৭ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৭ ঘণ্টা আগে মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১ দিন আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ২ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ২ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ২ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ২ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ২ দিন আগে