বিরলের শালবনে বিপন্ন খুদি খেজুরের দেখা!
, ২৯ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
যেটি এখন বিপন্ন প্রায় বিরল প্রজাতির উদ্ভিদ। এ গাছের দেখা মিলেছে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর শালবনে। উদ্ভিদটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে বনবিভাগ।
খুদি খেজুর বা বন খেজুর ছোট অবস্থায় সবুজ রঙের হয়। আর একটু বড় হলে লালচে এবং পরিপক্ক অবস্থায় জামের মতো কালচে রঙের হয়। অনেক মিষ্টি ও সুস্বাদু খুদি খেজুর গাছের গোড়ায় ফল ধরে। দেশি জাতের খেজুরের মতো চার থেকে পাঁচ সেন্টিমিটার আকৃতির হয়। সাধারণত বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে এটি পাকে।
স্থানীয়রা দীর্ঘদিন ধরে এ খেজুর খেলেও গাছটি সম্পর্কে তেমন ধারণা ছিলো না তাদের। সম্প্রতি বনবিভাগ ও উদ্ভিদ গবেষকরা দেখার পর গাছটি সম্পর্কে ধারণা পায় স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা মুন্না বলেন, ছোট থাকতে গরু চরানোর সময় এ গাছ অনেকবার দেখেছি, ফলও খেয়েছি। সাধারণত এ খেজুরটাকে কুঁজি খেজুর নামে ডাকা হতো। আমরা এ গাছের গুরুত্ব তেমন বুঝতাম না। যখন বনবিভাগ ও ঢাকা থেকে লোকজন এলো এবং বললো যে, এটা বিপন্ন প্রজাতির একটা গাছ, তখন বিষয়টি আমরা জানতে পেরেছি।
বর্তমানে আমরা গাছটি সংরক্ষণের জন্য স্থানীয়দের পক্ষ থেকে চেষ্টা করছি। যাতে করে কেউ গাছটি না ছিঁড়ে বা গরু-ছাগলে না খায়, যোগ করেন তিনি।
এটি একটি মূল্যবান গাছ। সারাদেশের মধ্যে শুধু দিনাজপুর এলাকাতেই রয়েছে। এ গাছের জন্য এলাকার নাম এখন অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে।
বর্তমানে বিপন্ন প্রায় উদ্ভিদটিকে সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। ভারত, পাকিস্তান, ভুটান ও বাংলাদেশ পৃথিবীর চারটি দেশ এ খেজুর গাছের আদিনিবাস। বর্তমানে বাংলাদেশের কোথাও আর এ খেজুর গাছটি নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষক ও দিনাজপুর বনবিভাগের কর্মকর্তারা এ গাছটি দেখতে এসেছিলেন এবং তারা এটি শনাক্ত করেছেন।
এ গাছ থেকে যে বীজ হচ্ছে, তা থেকে নার্সারিতে চারা উৎপাদন করা হবে বলে জানা গেছে।
দিনাজপুর বনবিভাগের কর্মকর্তাদের মতে, ধর্মপুর শালবনে দেড় শতাধিক খুদি খেজুর বা বন খেজুরের গাছ খুঁজে পাওয়া গেছে। এর মধ্যে অনেকগুলোতে ফল ধরেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ওজন কমাতে আর সুগার নিয়ন্ত্রণে কাঠবাদামের কার্যকারিতা
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চিকিৎসা নিতে পশু হাসপাতালে নিজেই হাজির কাক
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কোষ্ঠকাঠিন্যে ইসবগুলই একমাত্র নয়, আছে প্রাকৃতিক সমাধানও
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যশোরে রক্তাক্ত ক্ষত নিয়ে হাসপাতালে হনুমান
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গরু বা ঘোড়া দিয়ে ঘুরতো কলুদের ঘানি
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতিদিন ১ কিমি হাঁটলে এক মাসে ওজন কি কমবে?
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৪ বছর পর মহাকাশ থেকে পৃথিবীর নতুন ছবি
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বজ্রপাতের সময় কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়?
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এক ব্যক্তির কিডনিতে ২০৬ পাথর
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হাসপাতালের বিছানার চাদর সাদা থাকে কেন?
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিষ্টি কুমড়াতেই মিলবে ‘মরণব্যাধি’ থেকে মুক্তি
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভালো তরমুজ চেনার ৭ পদ্ধতি
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












