গোসলের সময় কানে পানি গেলে করণীয়
, ২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
গোসল করতে গিয়ে অসাবধানতাবশত অনেকেরই কানে পানি ঢুকে যাওয়ার ঘটনা ঘটে। ছোটদের পাশাপাশি বড়রাও এ সমস্যায় পড়েন। কানে পানি ঢুকলে তার থেকে ইনফেকশনও হয়ে যেতে পারে। ফলে এ বিষয়টি সাধারণভাবে নেওয়া মোটেও ঠিক নয়।
যদিও সামান্য পানি ঢুকলে সমস্যা তেমন হয় না, তবে অনেকটা পানি ঢুকলে সমস্যা গুরুতর হতে পারে। এমন ক্ষেত্রে কান বন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে কানে যন্ত্রণাসহ নানা সমস্যা দেখা দেয়। তাই কানে পানি ঢুকলে দ্রুত কী কী করবেন জেনে নিন-
>> যে কানে পানি ঢুকেছে, সেদিকে মাথা কাত করুন। হাতের তালু অন্য কানের উপরে রেখে চাপ দিন। এবার হাতটি সরিয়ে নিন। দেখবেন খানিকটা পানি বের হয়ে যাবে। এভাবে বেশ কয়েকবার করুন।
>> লম্বা শ্বাস নিয়ে আঙুল দিয়ে নাক বন্ধ করুন। তারপর নাক দিয়েই নিঃশ্বাস নিন। খুব জোরে বল প্রয়োগ করবেন না। যখন কানে আওয়াজ শুনতে পাবেন। তখনই বুঝবেন পানি বেরিয়ে বন্ধ কান ঠিক হয়ে গেছে।
>> কানে পানি ঢুকলে যদি বের না হয়, তাহলে চুইংগাম চিবিয়ে খান। এ সময় দাঁত, মাড়ি ও কানের পাশের পেশিগুলোর নড়াচড়ায় কানের পানি বেরিয়ে আসবে।
>> আরও এক উপায়ে কানের পানি বের করতে পারেন। এজন্য যে কানে পানি ঢুকেছে সে কানটিতে বালিশ চাপা দিয়ে শুয়ে থাকুন। সম্ভব হলে ঘুমিয়ে পড়ুন। ঘুম ভাঙলে দেখবেন সমস্যা অনেকটাই মিটেছে।
>> হেয়ার ড্রায়ার ব্যবহার করেও কানের পানি বের করতে পারেন। কানে গরম হাওয়া দিলেও স্বস্তি পাবেন।
এসব ঘরোয়া উপায় অনুসরণ করেও কানের পানি বের না হলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। তবে বাজারচলতি কানের ড্রপ কিনে ব্যবহার করবেন না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও ড্রপ ব্যবহার করুন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












