হাসিনার বিরুদ্ধে হচ্ছে মামলা:
বিমানবন্দর উন্নয়নের নামে ২২৭ কোটি টাকা আত্মসাৎ
, ১৮ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৭ মে, ২০২৫ খ্রি:, ৪ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিমানবন্দর উন্নয়নের নামে প্রায় ২২৭ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। প্রথম দফার দরপত্র অনৈতিকভাবে বাতিল করে লুটপাট করতে উচ্চমূল্যে দ্বিতীয় দফায় দরপত্রের অনুমোদন দেয় তৎকালীন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা।
এ ঘটনায় শেখ হাসিনা-ঠিকাদারি প্রতিষ্ঠানসহ ৫ জনকে আসামি করে আগামী সপ্তাহে মামলা করতে যাচ্ছে সংস্থাটি।
দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, ২০২২ সালে যশোর, সৈয়দপুর ও রাজশাহীর বিমানবন্দরের রানওয়ে উন্নয়ন প্রকল্পের জন্য ৫৪৫ কোটি ৭৯ লাখ টাকার দরপত্র অনুমোদন করা হয়। কিন্তু খোঁড়া অজুহাতে দরপত্র বাতিল করে দ্বিতীয় দফায় ২০২৩ সালে ৭৭২ কোটি ৭৪ লাখ টাকার অনুমোদন দেয় শেখ হাসিনার নেতৃত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
দুদকের দাবি, লুটপাট করতেই আগের দরপত্রের কার্যদেশের ভিত্তিতে কাজ না করে নতুন শিডিউলে প্রায় ২২৭ কোটি বেশি মূল্য নির্ধারণ করে দরপত্রের অনুমোদন করানো হয়।
এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিমানমন্ত্রী মাহবুব আলী, সচিব মোকাম্মেল হোসেনসহ ৫ জনকে আসামি করে মামলা করতে যাচ্ছে দুদক।
দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন জানান, বিগত সরকারের সময় বিমানবন্দরে দুর্নীতির ঘটনায় আরও বেশ কিছু অনুসন্ধান চলমান রয়েছে।
গেল জানুয়ারিতে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকীসহ ১৯ জনকে আসামি করে চারটি মামলা করে দুদক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মূলধন বাড়ল পাঁচ হাজার কোটি টাকা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের অনুরোধ, খালের অবৈধ বাঁধ না কেটেই ফিরলেন এমপি-ডিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ -অর্থমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩০০ কোটির হাসপাতাল, ৪০ বছর পর শুধুই ঝোপঝাড়
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রকাশ্যে ক্ষমা চাইতে ফুয়াদকে লিগ্যাল নোটিশ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাইকে বিকট শব্দ, বাধা দেয়ায় ২ পুলিশ কর্মকর্তাকে মারধর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার -পানিসম্পদ মন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমাদের একপাশে ফ্যাসিবাদ, অন্যপাশে মৌলবাদ -আইনমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বৈরাচারীর পথে সরকার, বড় পরিবর্তন আসন্ন -জিএম কাদের
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বেড়েছে -ইউজিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ’লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)