বিবাহ-শাদীর গুরুত্ব-ফযীলত, মাসয়ালা-মাসায়িল ও খাছ সুন্নতী তারতীব (৫)
পূর্ব প্রকাশিতের পর
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
إذَا صَلَّت المَرأةُ خَمسَها وصَامَت شَهرَهَا وأَحْصَنَتْ فَرجَهَا وأَطَاعَتْ بَعْلَها دَخَلَت مِن أَيّ أَبوابِ الجَنّةِ شَاءَت
অর্থ: “যে আহলিয়া যথাযথভাবে পাঁচ ওয়াক্ত নামায আদায় করে, পবিত্র রমাদ্বান শরীফ মাসে রোযা রাখে, নিজের ইজ্জত-সম্মান úূর্ণরূপে রক্ষা করে, আহাল বা স্বামীর হক যথাযথভাবে আদায় করতঃ আহাল বা স্বামীর আনুগত্য করে চলে সে ইচ্ছামত সম্মানিত জান্নাত উনার যে কোনো দরজা দিয়ে অবাধে প্রবেশ করার অধিকার লাভ করবে। সুবহানাল্লাহ! (মিশকাত শরীফ)
উল্লেখ্য যে, যে কোনো জ্ঞানী ব্যক্তি পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের উল্লেখিত পবিত্র আয়াত শরীফ ও পবিত্র হাদীছ শরীফ পাঠ করবে সে নিকাহ বা বিবাহের উদ্দেশ্য ও উপকারিতা জানতে ও বুঝতে পারবে। নিকাহ বা বিবাহ শুধু একটি সম্পর্ক স্থাপনের বিষয়ই নয়, এটা একটি পবিত্র ইবাদতও বটে। নিকাহ বা বিবাহ মানুষকে গুনাহ হতে রক্ষা করে, চক্ষু ও মনের চাঞ্চল্য দূর করে এবং ইহকাল ও পরকালে প্রকৃত সুখ-শান্তি প্রদান করে। সুবহানাল্লাহ!
মুসলমানদের নিকাহ বা বিবাহের প্রধান উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ পাক উনার ও উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের লক্ষ্যে উনাদের নির্দেশিত নিয়মে নিজেকে পরিচালিত করে নেক সন্তান লাভ করা, যে সন্তান তার ইহকাল ও পরকালে কামিয়াবীর কারণ হবে। এছাড়া সন্তানের মাধ্যম দিয়ে মহান আল্লাহ পাক উনার ও উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের রেযামন্দী বা সন্তুষ্টি মুবারক হাছিল করে পরকালে কঠিন আযাব-গযব থেকে নিজেদেরকে হিফাযত করবে। সুবহানাল্লাহ!
অতএব, নিকাহ বা বিবাহের এত সব উপকারিতা থাকা সত্ত্বেও যে ব্যক্তি বা সমাজ মহান আল্লাহ পাক উনার ও উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের নির্দেশ মুবারকসমূহ অমান্য করে নিজেদের ইচ্ছামত এবং বিধর্মীয় নিয়ম-কানুন মোতাবেক নাজায়িয বা হারামভাবে পারিবারিক জীবন যাপন করবে এবং যাদের মুখ্য উদ্দেশ্য হবে দুনিয়াবী ফায়দা হাছিল অর্থাৎ শ্বশুর পক্ষ হতে যৌতুক নিয়ে জীবন-যাপন করা। তাদের জন্য তাদের আহলিয়া ও সন্তান-সন্ততি দুনিয়া ও আখিরাতে শান্তির পরিবর্তে দুঃখ-কষ্ট ও বিপদেরই কারণ হবে। নাউযুবিল্লাহ!
তাই মহান আল্লাহ পাক তিনি ঈমানদারকে লক্ষ্য করে ইরশাদ মুবারক করেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ مِنْ أَزْوَاجِكُمْ وَأَوْلَادِكُمْ عَدُوًّا لَكُمْ فَاحْذَرُوهُمْ
অর্থ: হে ঈমানদারগণ! তোমাদের কোনো কোনো আহলিয়া এবং সন্তান তোমাদের দুশমন অর্থাৎ মহান আল্লাহ পাক উনার ও উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের মহাসম্মানিত আদেশ মুবারক পালন করা হতে তারা তোমাদেরকে বাধা দিবে। অতএব, তাদের অনিষ্টতা হতে সাবধান থাকো।” (পবিত্র সূরা তাগাবূন শরীফ: পবিত্র আয়াত শরীফ ১৪) (অসমাপ্ত)
-আহমদ হুসাইন
আরও পড়ুন
সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।