বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
, ১২ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
আগামী কোনো নির্বাচনেই বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জিয়া সরণি খাল পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার গণমানুষের ভোটে নির্বাচিত সরকার এবং বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা আমাদের নাই। আগামীতে যত নির্বাচন আসবে-সিটি করপোরেশন নির্বাচন, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ নির্বাচন, সব নির্বাচন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ হবে এবং এই সমস্ত নির্বাচনে আমাদের যারা প্রতিনিধিত্ব করবেন বা দাঁড়াবেন আমরা মানুষের ভোট নিয়ে নির্বাচিত হতে চাই। এই কারণে মানুষের উন্নয়নমূলক কাজ করার ব্যাপারে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা আছে এবং আমাদেরও যথেষ্ট আগ্রহ আছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী জনসভায় ঘোষণা দিয়েছিলেন যে, আল্লাহর রহমতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জিয়া সরণি খাল উদ্ধার, পুনঃখনন ও সৌন্দর্য বর্ধন করে পানির প্রবাহ সচল রাখা হবে।
‘আমরা আপাতত পানি প্রবাহ সচল রাখার কাজ করছি,’ বলেন তিনি।
বর্ষা মৌসুমের পরে এই খালের দুইধার বাঁধাই করা হবে জানিয়ে পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী বলেন, জিয়া সরণি খালটি বুড়িগঙ্গা নদীর সঙ্গে সংযুক্ত করতে প্রধানমন্ত্রী ইতোমধ্যে ৩০০ কোটি টাকা বরাদ্দ করেছেন। আগামী জুলাই থেকে এই প্রকল্প শুরু হবে।
এছাড়া ৯০০ কোটি টাকা ব্যয়ে শ্যামপুর খাল সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ চলছে, জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাছ ধরার উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা, নানামুখী সংকটে দুশ্চিন্তায় জেলেরা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)