বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীরপাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছেপুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে ককটেল বিস্ফোরণ

বিধির ফাঁক গলে সরকারি কর্মকর্তারা রাজনীতিতে মুখ দিচ্ছেন

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, রাত ১:৩১
বিধির ফাঁক গলে সরকারি কর্মকর্তারা রাজনীতিতে মুখ দিচ্ছেন
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাট থানার ওসি মাহবুবুল আলমের একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে গত রবিবার। সেখানে সে বলেছে, ‘নির্বাচন করতে মন্ত্রী আমাকে গাইবান্ধা থেকে চারঘাট থানায় নিয়ে এসেছেন।’
উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এই সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে- গত ১১ সেপ্টেম্বর এমন বক্তব্য দেন জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) ইমরান আহমেদ। গত ১৫ আগস্ট কুমিল্লার নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে আবারও নির্বাচনে জয়ী করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি ‘মিনতি’ জানিয়ে বক্তব্য দিয়েছিলেন।
একই দিনে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর আওয়ামী লীগকে নিজের দল উল্লেখ করে আগামী নির্বাচনে দলকে জেতানোর আহ্বান জানান। তাঁদের তিনজনকেই পরে নিজ নিজ কর্মক্ষেত্র থেকে প্রত্যাহার করা হয়।
এসব কর্মকর্তার আচরণ সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার গুরুতর লঙ্ঘন। এই বিধিমালা অনুযায়ী সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা তার অঙ্গসংগঠনের সদস্য হতে অথবা অন্য কোনোভাবে যুক্ত হতে পারবেন না।
তাঁরা দেশে-বিদেশে কোনো রাজনৈতিক কর্মকা-ে অংশগ্রহণ করতে বা কোনো ধরনের সহায়তা করতে পারবেন না, করলে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে।
তার পরও কেন সরকারি কর্মকর্তারা নানা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। প্রশাসন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর কারণ যথাযথ শাস্তির ব্যবস্থা না থাকা। গুরুতর এসব অভিযোগে বেশির ভাগ ক্ষেত্রে কারণ দর্শানোর নোটিশ ও কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়।
৯ বছরেও আচরণবিধির খসড়া চূড়ান্ত হয়নি:
দীর্ঘ ৯ বছরেও সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার খসড়া চূড়ান্ত হয়নি। এর আগে ২০০২ ও ২০১১ সালে দুই দফায় এই বিধিমালা সংশোধন করা হয়। এর পরও কিছু বিষয় অস্পষ্ট থাকায় ২০১৪ সালে আবার বিধিমালা সংশোধনের কাজ শুরু হয়। এই বিধিমালায় ৩৪টি নির্দেশনা আছে। কিন্তু প্রশাসনের কর্মকর্তাদের বেফাঁস বক্তব্যের বিষয়ে কিছু বলা নেই।
বিধিমালা সংশোধনের কাজ এখন কোন পর্যায়ে আছে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি অনুবিভাগের কর্মকর্তারা তা বলতে পারেননি; যদিও প্রশাসনের কর্মকর্তাদের অসদাচরণ, অনিয়মসহ নানা অপরাধের শাস্তি হওয়ার কথা এই বিধিমালায়।
আর শাস্তির ক্ষেত্রে ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা বাতিল করে ২০১৮ সালে নতুন বিধিমালা করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি অনুবিভাগ) মহিদুল ইসলাম বলেন, ‘আচরণ বিধিমালা সংশোধনের কাজ কোন অবস্থায় আছে বলতে পারছি না।’ তিনি বিধি-১ অধিশাখায় খোঁজ নিতে বলেন। বিধি-১ অধিশাখার যুগ্ম সচিব মোহাম্মদ শামীম সোহেল বলেন, ‘এ বিষয়ে কোনো কাজ করছি না। আমার কাছে কোনো তথ্যও নেই।’
কোনো রাজনৈতিক দল দাওয়াত করলেও যেতে পারবেন না সরকারি কর্মকর্তারা:
গত ১ জুলাই মাদারীপুরের রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা আওয়ামী লীগের রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সমালোচনার শিকার হন। ১৯৬৩ সালের সরকারি কর্মচারি সংক্রান্ত এক আদেশে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল দাওয়াত করলেও সরকারি কর্মচারীরা তাতে অংশ নিতে পারবেন না।
জানতে চাইলে সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া বলেন, নিয়ম অনুযায়ী সরকারি কর্মকর্তারা রাজনৈতিক কোনো অনুষ্ঠানের মঞ্চেও উঠতে পারবেন না। স্থানীয় পর্যায়ে শুধু মন্ত্রী-এমপিদের প্রটোকলের ব্যবস্থা করবেন তারা। কিন্তু সরকারি কর্মচারী আচরণ বিধিমালার অপূর্ণতার কারণে কর্মকর্তাদের অসদাচরণের পরিমাণ অনেক বেশি বেড়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘ইরানে মার্কিন হামলায় উপসাগরীয় দেশগুলোর সহায়তার প্রমাণ আছে’ আল ইহসান ডেস্ক: ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সরাসরি সহযোগিতা করেছে-এমন সুন… ১৭ ঘণ্টা আগে ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির ১৭ ঘণ্টা আগে কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা! কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা! ১৭ ঘণ্টা আগে সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু… ১৭ ঘণ্টা আগে প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ… ১৭ ঘণ্টা আগে বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা! বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা! ১৭ ঘণ্টা আগে পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়… ১৭ ঘণ্টা আগে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার ১৭ ঘণ্টা আগে অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম… ১৭ ঘণ্টা আগে বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে… ১৮ ঘণ্টা আগে ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে… ১৮ ঘণ্টা আগে ‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’ ‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’ ১৮ ঘণ্টা আগে