বিদ্যুতের দাম বৃদ্ধিতে চাপে পড়বে শিল্প, বাড়বে মূল্যস্ফীতি
, ১৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৫ জুন, ২০২৬ খ্রি:, ২২ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি অর্থনীতির মূল চালিকাশক্তি। এসব খাতে মূল্যবৃদ্ধি হলে কৃষি, শিল্প, পরিবহন ও সেবা খাতসহ প্রায় সব ক্ষেত্রেই ব্যয় বৃদ্ধি পায়। ফলে মূল্যস্ফীতির ওপর নতুন চাপ সৃষ্টি হয়।
তারা বলছেন, বিদ্যুতের মূল্য সমন্বয় করতে হলে একদিকে উৎপাদন ব্যয় কমানোর উদ্যোগ নিতে হবে, অন্যদিকে বিতরণ ব্যবস্থার দক্ষতা বাড়াতে হবে। বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে উৎপাদন, বিনিয়োগ ও ভোক্তা ব্যয়, কর্মসংস্থান সংকুচিত হলে এর নেতিবাচক প্রভাব পড়বে পুরো অর্থনীতির ওপর।
এ বিষয়ে অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে বিপুল ভর্তুকি দিয়ে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা সরকারের পক্ষে আর সম্ভব হচ্ছিল না। বিদ্যুতের মূল্যবৃদ্ধির হার নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু বিদ্যুৎ খাতের আর্থিক বাস্তবতা সরকারকে মূল্য সমন্বয়ের পথেই নিয়ে গেছে।
তিনি বলেন, জনমনে উদ্বেগের প্রধান কারণ শুধু মূল্যবৃদ্ধি নয় বরং বিদ্যুৎ খাতের দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা। বিশেষ করে সিস্টেম লস, উৎপাদন না করেও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোকে বিপুল অঙ্কের ক্যাপাসিটি চার্জ প্রদান এবং খাতটির সামগ্রিক অদক্ষতা নিয়ে মানুষের প্রশ্ন রয়েছে। এসব চুক্তি অতীতের বিভিন্ন সরকারের সময়ে হওয়ায় বর্তমান সরকারের পক্ষে তাৎক্ষণিকভাবে সেখান থেকে বেরিয়ে আসাও সহজ নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)