প্রত্যাহার হতে পারে প্রিপেইড মিটারের মাসিক চার্জ
, ১৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৫ জুন, ২০২৬ খ্রি:, ২২ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহারের প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে শিগ্গিরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান রেজাউল করিম।
গতকাল বুধবার (৩ জুন) তিনি এসব কথা বলেন।
চেয়ারম্যান বলেন, এ বিষয়ে অফিসিয়ালি এখনো সিদ্ধান্ত আসেনি। বিদ্যুৎমন্ত্রী আমাকে বলেছেন, প্রিপেইড মিটারের চার্জ প্রত্যাহার করে নিতে হবে। আশা করা যাচ্ছে সিদ্ধান্ত দ্রুতই পাওয়া যাবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজেও এ তথ্য জানিয়েছে।
পোস্টে বলা হয়েছে, বিএনপি সরকারের ১০০ দিন-জনদুর্ভোগ লাঘবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছিলেন, বিদ্যুতের প্রিপেইড মিটারে মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হবে।
বর্তমানে প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজে মিটার ভাড়া ৪০ টাকা। এ চার্জের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হয়। এই অতিরিক্ত চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের হাদি হত্যা নিয়ে মমতার বিস্ফোরক বক্তব্য
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুতের দাম বৃদ্ধিতে চাপে পড়বে শিল্প, বাড়বে মূল্যস্ফীতি
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রান্তিক মানুষকেও গুনতে হবে বাড়তি বিল
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায়ও কম বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে গরম
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের বিনিয়োগে সিলেটে ১ হাজার শয্যার হাসপাতালের সম্ভাব্য স্থান পরিদর্শন
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বৃদ্ধা মায়ের লাশ উদ্ধার: মৃত্যুর কারণ নির্ণয়ে তদন্ত চেয়ে রিট
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ওরা ১ কোটি দিতে চায়, ৩ কোটিতে ডিল করে’
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে মোটরসাইকেল-অটোরিকশার অগ্রিম আয়কর বাতিল
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’-পাটওয়ারীর
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক ছাতার নিচে আসছে দেশের সব ইংলিশ-মিডিয়াম স্কুল -ববি হাজ্জাজ
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িত অপরাধী কোন ছাড়া পাবে না -স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে -ফখরুল
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)