‘বিদ্যুতের দাম বাড়ালে মূল্যস্ফীতি ভয়াবহ হবে’
অদক্ষতা-অব্যবস্থাপনার কারণেই বারবার জ্বালানির দাম বাড়ানো হচ্ছে উল্লেখ করে বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রেন্টাল-কুইকরেন্টালের বিদ্যুৎ অর্থনীতির বড় ক্ষতি করেছে।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘জ্বালানি এমন একটি খাত যার প্রভাব সব কিছুর ওপরই পড়ে। ছোট-বড় সব শিল্পই জ্বালানির ওপর নির্ভর করে। এমনকি অতিপ্রয়োজনীয় ওষুধেরও সম্পর্ক রয়েছে জ্বালানির দামে। অনেক কারখানা মাসে কোটি টাকা বিদ্যুৎ বিল দেয়। ছোট ব্যবসা প্রতিষ্ঠানও এখন ১০ থেকে ১৫ হাজার টাকা বিদ্যুৎ বিল দেয়।
জ্বালানির অতিরিক্ত টাকা তো উৎপাদন ব্যয়ের সঙ্গে সমন্বয় করতে হয়। বাজার পরিস্থিতি মানুষের এমনিতেই নাগালের বাইরে। গ্যাস-বিদ্যুতের দাম বাড়লে মূল্যস্ফীতি বাড়বে। মূল্যস্ফীতি দশের ঘর ছাড়িয়েছে। বিদ্যুতের দাম বাড়ালে মূল্যস্ফীতি ভয়াবহ হবে।
দ্বিতীয়ত, জ্বালানির মূল্যবৃদ্ধিতে আসল সুবিধা পাচ্ছে মধ্যস্বত্বভোগীরা। নানা পক্ষ এখানে জড়িত। জরুরিভিত্তিতে রেন্টাল-কুইকরেন্টাল প্ল্যান্ট করা হলো। এখন এগুলোর অনেকগুলো বন্ধ রয়েছে। চালু থাকলেও জ্বালানি অপচয় হচ্ছে। ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। এগুলো তো সবাই জানে। গোপন রাখার বিষয় নয়। অদক্ষ-অব্যবস্থাপনা জ্বালানি খাতের মূল সমস্যা। ’
রেন্টাল-কুইকরেন্টাল সম্পর্কে তিনি আরও বলেন, ‘সরকার সব জানার পরেও কিছু ব্যক্তিকে জ্বালানি খাতের মাধ্যমে সহজে টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিলো। এতে দেশের কোনো লাভ হয়নি। সার্বিকভাবে ব্যবসার তথা সাধারণ মানুষের কোনো উপকারে আসনি। বরং রেন্টাল-কুইকরেন্টাল বিদ্যুৎ অর্থনীতির বড় ক্ষতি করেছে। ত্বরিত সমাধান সব ক্ষেত্রে ভালো ফল বয়ে আনে না। মিয়ানমারের মতো একটি রাষ্ট্র বিদ্যুতে এগিয়ে। পাশের দেশ ভারত সফল হচ্ছে। আমাদের গ্যাসের সন্ধান এবং ব্যবহারটাও ঠিকঠাক করতে পারলাম না। আমরা কেন বসে আছি? আমাদের বিদ্যুতের সমস্যার জন্য মূলত পলিসি ও কৌশলগত অব্যবস্থাপনা দায়ী বলে মনে করি। নইলে এভাবে দাম বাড়ানোর দরকার ছিল না। ’
সরকার পুরোপুরি আমদানি নির্ভর হতে পারে উল্লেখ করে বলেন, ‘যে অব্যবস্থাপনার মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে, তা একদিন গলার কাঁটা হবে। তখন পুরোপুরি আমদানির দিকেই যেতে হবে। আবার যাদের কাছ থেকে আমদানি করবো, সেখানে রাজনীতি আছে। এই রাজনীতি তো বাংলাদেশের জন্য টেকসই না। অর্থনীতির ওপর রাজনীতি চেপে বসলে কোনোভাবেই সুফল বয়ে আনে না। আমরা যে অঞ্চলে বাস করছি, সবাই তো সহযোগিতার জায়গায় নেই। আসিয়ানের সদস্য দেশ ভিয়েতনাম, থাইল্যান্ড, লাউস যা করতে পারবে, আমরা তা করতে পারবো না রাজনীতির কারণেই। এটি আমাদের জন্য ট্র্যাজেডি। ’
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।