ভারতে মুসলিম বিদ্বেষ:
সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি, অসমে পুলিশের ছুটি বাতিল
, ০১ মার্চ, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ভারতে ব্যাপক সমালোচিত মুসলিমবিদ্বেষী সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ/ক্যা) কার্যকর হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ।
‘সিএএ’ কার্যকর হলে রাজ্যজুড়ে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারী দিয়েছে সারা অসম ছাত্র সংস্থাসহ বিভিন্ন দল সংগঠন। এদিকে সম্ভাব্য ‘সিএএ’-আন্দোলন ঠেকাতে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। আগামী ১০ মার্চ থেকে রাজ্যের পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।
সম্প্রতি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের এক বৈঠকে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব ‘সিএএ’ কার্যকর হলে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য প্রত্যেকটি জেলা কমিটিকে নির্দেশ জারি করেছে।
এদিকে, গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) অসমে বিরোধীদের সংযুক্ত বিরোধী ফোরাম ‘সিএএ’ যাতে কার্যকর না হয় সেজন্য রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়ার মাধ্যমে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি দিয়েছে। কংগ্রেস, আম আদমি পার্টি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অসম জাতীয় পরিষদ (এজেপি) সহ ১৬ দলীয় সংযুক্ত বিরোধী ফোরাম অসমের রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকলিপিতে ‘সিএএ’ বাতিলের জন্য তার হস্তক্ষেপ দাবি করেছে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার ২০১৯ সালে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ/ক্যা তৈরি করেছে। কিন্তু এতদিনেও তার বিধি তৈরি না হওয়ায় তা কার্যকর হয়নি। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, আসন্ন লোকসভা নির্বাচনের আগেই ওই আইন কার্যকর হবে। বিতর্কিত ওই আইনে ‘মুসলিমদের বাদ’ দিয়ে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)