বিদেশে পাচারের টাকা দিয়ে ১০০ পদ্মা সেতু নির্মাণ করা যেত -মঈন খান
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত স্বৈরাচারী সরকার ১৫ বছরে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে, ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। বাংলাদেশের খেটে খাওয়া মানুষের এই টাকা বিদেশে পাচার হয়েছে। পদ্মা ব্রিজ তৈরি করতে শেখ হাসিনার সরকার বেশিরভাগ টাকার লুটপাট করে নিজেরা ভাগ করে নিয়েছেন। অথচ বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে, এই টাকায় ১০০টি পদ্মা ব্রিজ নির্মাণ করা যেত।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ব্যাংক বীমা পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, আমাদের সমাজ দুর্নীতিমুক্ত করতে হবে। এটা যদি করতে না পারি তাহলে আমরা কখনোই বাংলাদেশকে উন্নত করতে পারব না। আমরা যত সংস্কার করি না কেন, যতক্ষণ আমরা সমাজ থেকে দুর্নীতি মুক্ত করতে না পারবো।
তিনি বলেন, এ দেশের দরিদ্র মানুষের যদি ভাগ্যের উন্নয়ন না হয়, তাদের অর্থনৈতিক উন্নয়ন না হয়, তারা যদি একটি সুন্দর জীবন নিয়ে গড়ে উঠতে না পারে, তাহলে এই রাজনীতি মূল্যহীন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।