বিদেশী বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে
, ১৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ রবি, ১৩৯৪ শামসী সন , ৩০ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বন্দরের দীর্ঘ প্রতীক্ষিত লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পের নির্মাণকাজ আজ রোববার আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো সম্পূর্ণ বিদেশি বিনিয়োগে কোনো কনটেইনার টার্মিনাল নির্মাণের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে।
ডেনিশ শিপিং জায়ান্ট এপি মোলার-মায়েরস্কের অঙ্গপ্রতিষ্ঠান নেদারল্যান্ডসভিত্তিক এপিএম টার্মিনালস বিভি এই টার্মিনালটি নির্মাণে প্রায় ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সাথে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) চুক্তির আওতায় এই প্রকল্পটি বাস্তবায়িত হবে।
এই প্রকল্পটির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা ৮ লাখ টিইইউ (২০ ফুট মাপের কনটেইনার ইউনিট)-এর বেশি বৃদ্ধি পাবে, যা বন্দরের বর্তমান মোট সক্ষমতার প্রায় ২৩ শতাংশ।
কর্ণফুলী নদীর তীরে ৪৯.১৫ একর জমির ওপর এই টার্মিনালটি গড়ে তোলা হবে। মোট জায়গার মধ্যে মূল টার্মিনালের জন্য ৩২ একর, কনটেইনার ইয়ার্ডের জন্য ৭.১৫ একর এবং ট্রাক পার্কিংয়ের জন্য ১০ একর জমি বরাদ্দ করা হয়েছে।
এপিএম টার্মিনালস এই প্রকল্পটি 'ডিজাইন, বিল্ড, ফিন্যান্স, অপারেট অ্যান্ড ট্রান্সফার' মডেলে উন্নয়ন ও পরিচালনা করবে। টার্মিনালটির নির্মাণকাল ধরা হয়েছে তিন বছর। এটি ৩০ বছরের জন্য পরিচালনার চুক্তি করা হয়েছে, যা পরবর্তীতে আরও ১৫ বছর বাড়ানোর সুযোগ থাকবে।
এপিএম টার্মিনালস প্রকল্পের প্রথম তিন বছরে নির্মাণকাজ, সরঞ্জাম স্থাপন এবং আনুষঙ্গিক কাজের জন্য ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। চুক্তির শর্তানুযায়ী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) শুরুতেই ২৫ মিলিয়ন ডলার অগ্রিম পাবে।
এছাড়া বার্ষিক ২ লাখ ৫০ হাজার ডলার কনসেশন ফি এবং প্রতিটি কনটেইনার হ্যান্ডলিংয়ের জন্য ২১ ডলার করে পাবে। যদি বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং ৯ লাখ ইউনিট ছাড়িয়ে যায়, তবে প্রতি কনটেইনারের ফি বেড়ে ২৩ ডলার হবে।
লালদিয়া প্রকল্পটি বেশ কয়েক বছর ধরে প্রক্রিয়াধীন ছিল। ২০২১ সালের জুনে পিপিপি কাঠামোর অধীনে এই প্রকল্পে সহযোগিতা সহজতর করার জন্য বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরবর্তীতে ২০২৫ সালের ১৭ নভেম্বরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং এপিএম টার্মিনালস বিভি-র মধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। ২০৩০ সালের মধ্যে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার কথা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারে বেসরকারি হাসপাতাল নয়
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
-কোটি কোটি কণ্ঠে বিশ্বজুড়ে পবিত্র মীলাদ শরীফ পাঠ -দেশের সকল জেলা, থানা ও শহরেও অনুরূপ আয়োজন -রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা মজলিস ও তাবারুক বিতরণ -পশু জবেহের মাধ্যমে বিশেষ আক্বীক্বাহ মুবারক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভুয়া তথ্যের বিস্তারে ভারতীয় গণমাধ্যম নিয়ে প্রশ্ন বাড়ছেই
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সরকারের কাছে চাইলাম সার, খাওয়াইলো জেলের ভাত’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১ হাজার টাকার নোট বাতিলে আইনি নোটিশ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৪০০ মুসলিম পরিবারের বাড়ি ভেঙে আদানির বিদ্যুৎকেন্দ্র নির্মাণ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাসে ১০ টাকার ভাড়া ২০, ২০ টাকার ভাড়া ৩০ টাকা আদায়
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা সন্ত্রাসী নই, সন্ত্রাসবাদের শিকার: ইরানের প্রেসিডেন্ট
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় চালকের আসনে থাকা কিশোর গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কারাগারে থেকেও শিক্ষা ছুটির নামে বেতন তুলতেন প্রভাষক, আছে প্রতারণার মামলাও
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












