দুধ উৎপাদন অর্ধেক, খাবারের খরচ মেটাতে হিমশিম খামারিরা
, ১৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ রবি, ১৩৯৪ শামসী সন , ৩০ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
পাবনা সংবাদদাতা:
জেলার চর এলাকার নি¤œাঞ্চলগুলোর খামারির বর্ষায় ঘাসের সংকটে অসুবিধায় দিন পার করছেন। বর্ষা বা ভারী বৃষ্টি হলেই ঘাসের নিচু জমি তলিয়ে যায় এবং কাঁচা ঘাসের তীব্র সংকট দেখা দেয়। বাধ্য হয়ে অতিরিক্ত দামে ভুসি ও শুকনো খড় কিনে গবাদি পশু পালন করতে হয়। একদিকে খরচ বাড়লেও অন্যদিকে দুধের উৎপাদন না বেড়ে উল্টো অর্ধেকে নামে। বিশেষ করে ভাঙ্গুড়া ও ফরিদপুরের অধিকাংশ দুগ্ধ উৎপাদনকারী খামারগুলো নিচু এলাকায় হওয়ায় তারা আরও বেশি ভোগান্তিতে পড়েন।
প্রাণিসম্পদ বিভাগের তথ্যমতে, ফরিদপুর উপজেলার ১৫০০-১৬০০ খামারের মধ্যে ৬০ শতাংশই বর্ষায় কাঁচাঘাসের তীব্র সংকটে ভোগে।
এ ব্যাপারে বেড়া উপজেলার চর নাকালিয়া গ্রামের ডেইরি খামারি ইব্রাহিম জানান, তার খামারে মোট সাতটি গাভি রয়েছে। তবে বর্তমানে দুধ দিচ্ছে ৪টি গাভি। কাঁচা ঘাসের সময় ৫০ লিটার হলেও এখন শুকনো খড়ে দুধ মিলছে ২০-২২ লিটার। ৪ বিঘা জমিতে ঘাস আবাদ করে খামার চলতো তার। সেগুলো বর্ষা ও টানা বৃষ্টিতে ডুবে গেছে। ফলে দুধ উৎপাদনও কমে গেছে।
তিনি বলেন, একটি ফ্রিজিয়ান জাতের গাভি দুই বেলায় ২০-২২ লিটার দুধ দিত। কাঁচা ঘাস না থাকায় সেই গাভি এখন ৭-১০ লিটারের বেশি দুধ দেয় না।
তিনি আরও বলেন, বর্ষার তিনমাস বাদে এই গাভিটি দিনে ৫০০ টাকার মতো খেলে দুধ দিত হাজার টাকার। এখন খাওয়ায় খরচ বাড়লেও দুধ পাচ্ছি চার থেকে সাড়ে চারশো টাকার। তাতে বছরের অন্য সময়ে খরচ উঠলেও এখন লোকসান।
ফরিদপুর উপজেলার বিলচান্দক এলাকার কয়েকজন খামারি বলেন, ৭০০ টাকা মণ খ্যাড় (খড়)। এমনিতেই গরু পালন করে কোনো লাভ হয় না। বছর শেষে একটা বাছুর হয়ত কপালে থাকে। এরমধ্যে বর্ষার তিনমাসের খরচ আমাদের গায়ের ওপর উঠে যায়। এই সময়ের জন্য সরকার আমাদের জন্য বিশেষ ব্যবস্থা বা সহায়তা দিলে ভালো হতো।
ফরিদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুজ্জামান জানান, উপজেলার খামারগুলো থেকে প্রতিদিন ৩-৪ হাজার লিটার দুধ উৎপাদন হয়। কিন্তু বর্ষায় হাজার থেকে বারোশো লিটারের মতো কম হয়। কাঁচা ঘাস না থাকায় দানাদার খাবারে খামারিরা জোর দেন। ফলে তাদের প্রায় ৩০ শতাংশ খরচ বেড়ে যায়। তবে এই মৌসুমে লাভ না হলেও তেমন লোকসান হয় না তাদের।
এদিকে কাঁচা ঘাসের সংকটে দুধ উৎপাদন কমে যাওয়ায় সরবরাহ ঘাটতি দেখা দেয় প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান ও বাজারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)