সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্পাদকীয়-২

বিদেশী বিনিয়োগে অন্তর্বর্তী সরকারের এত আগ্রহের ফলাফলটা ভয়াবহ হতে পারে। বিদেশী বিনিয়োগকারী বর্তমান দেশী পোশাক শিল্পের বাজার দখল করতে পারে ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর মত বিদেশী বিনিয়োগকারীদের জামাই আদরে এ দেশে এনে সার্বভৌমত্ব সম্পদ তাদের হাতে তুলে দেয়া যাবে না

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, সকাল ৫:৪৪
বিদেশী বিনিয়োগে অন্তর্বর্তী সরকারের এত আগ্রহের ফলাফলটা ভয়াবহ হতে পারে।  বিদেশী বিনিয়োগকারী বর্তমান দেশী পোশাক শিল্পের বাজার দখল করতে পারে ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর মত বিদেশী বিনিয়োগকারীদের জামাই আদরে এ দেশে এনে সার্বভৌমত্ব সম্পদ তাদের হাতে তুলে দেয়া যাবে না

সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
৭ থেকে ১০ এপ্রিল রাজধানী ঢাকায় হয়েছে বিনিয়োগ সম্মেলন-২০২৫। দেশি-বিদেশি সাড়ে চারশোর মতো বিনিয়োগকারী অংশ নিয়েছিলেন এই আয়োজনে।
বিডা দাবি করেছে, এবারের বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিদেশি বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে। সামনের দিনগুলোতে বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষার মাধ্যমে বিনিয়োগ ত্বরান্বিত করার প্রচেষ্টা চালানো হবে।
সরকারের তরফ থেকে বলা হয়েছে বিনিয়োগ সম্মেলন ঘিরে একটা বড় প্রত্যাশা তৈরি হয়েছে।
প্রসঙ্গত, বিনিয়োগ সম্মেলন আমরা আগেও অনেক দেখেছি। আমাদের দেশেও হয়েছে, বাইরেও অনেক রোড শো করা হয়েছে। ইউরোপ, আমেরিকার বিভিন্ন শহরে প্রচুর সময় ব্যয় করে, প্রচুর টাকা ব্যয় করে এমন সম্মেলন হয়েছে। সেখানেও কিন্তু প্রত্যাশা তৈরি হতো। বলা হতো যে অনেক বিনিয়োগকারী আগ্রহ দেখাচ্ছেন। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখেছি, বিনিয়োগ সেভাবে আসেনি।
বাংলাদেশকে ১০ বছরে সিঙ্গাপুর হতে পারে, এমন আশা করেছে বিডার চেয়ারম্যান। কিন্তু অর্থনৈতিক বাস্তবতা কি সেটা বলছে?
কারণ, সিঙ্গাপুরের বিনিয়োগ পরিবেশ যেমন আছে, আমাদের তা নেই। উপরন্ত আমাদের সিঙ্গাপুর হতে চাওয়াটা ঠিক কি না, সেটাও একটা প্রশ্ন। কারণ, সিঙ্গাপুর একটা বিশেষ ধরনের দেশ। সেটা একটা সিটি স্টেট। আয়তনে ঢাকা শহরের দ্বিগুণ। একটা স্বাভাবিক দেশে যেমন অনেক ধরনের গ্রামাঞ্চল ও শহর থাকে, সিঙ্গাপুর এমন দেশ নয়। ফলে একটা সিঙ্গাপুরের মতো দেশের সঙ্গে বাংলাদেশের তুলনা চলে না।
এখানে উল্লেখ্য, প্রবৃদ্ধির বিপরীতে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি হচ্ছে না। সাম্প্রতিক বছরগুলোতে তরুণদের বেকারত্ব, বিশেষ করে শিক্ষিত তরুণদের বেকারত্ব আশঙ্কাজনকভাবে বেড়েছে। উন্নয়নের গল্পের বিপরীতে দেশী বিনিয়োগের চিত্রটা সবসময়ই মøান?
দেশীয় উদ্যোক্তা যারা বিনিয়োগ করতে চান, তারা মূলত দুটি সমস্যার মুখে পড়েন। একটা প্রণোদনার বিষয়, আরেকটি অনিশ্চয়তার বিষয়। প্রণোদনার ক্ষেত্রে উল্লেখ করতে হয়। আমরা প্রায়ই বলি, আমাদের রপ্তানি বাড়ানো উচিত এবং রপ্তানিতে আরও বহুমুখী করা উচিত। পোশাকশিল্পের ওপর একক নির্ভরতা কাটানো উচিত। কিন্তু সেটা কেন হচ্ছে না? আমাদের দেশে দেশীয় বাজারকে সেবা করার জন্য দেশীয় বিনিয়োগটা অনেক বেশি আকর্ষণীয়। কারণ হচ্ছে, আমাদের এখানে যে শুল্কনীতি আছে, সেখানে বিদেশ থেকে কোনো পণ্য এলে অনেক উচ্চ হারে শুল্ক বসানো হয়। এ কারণে এসব পণ্যের দাম অনেক বেড়ে যায়। আমাদের ব্যবসায়ীরা দক্ষ না হলেও দেশীয় বাজারে একটা সংরক্ষিত পরিবেশে ব্যবসা করে প্রচুর মুনাফা করার সুযোগ পান। এ কারণে আমাদের দেশী বিনিয়োগকারীরা রপ্তানিমূলক শিল্পে বিনিয়োগ করতে উৎসাহী হন না।
আবার বিনিয়োগকারীরা যদি রপ্তানিমূলক কাজে বিনিয়োগ করতে চান, তাহলে তারা তৈরি পোশাক খাতেই সেটা করেন। কারণ, এ খাতে নীতিগত পক্ষপাতিত্ব আছে। এখানে বিনিয়োগ করলে কিছু নীতিগত সুবিধা পাওয়া যায়, যেটা অন্যান্য রপ্তানির বেলায় পাওয়া যায় না। আবার রেগুলেটরি (বিধিবিধানসংক্রান্ত) অনিশ্চয়তা ও নীতিগত অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা বিনিয়োগে নিরুৎসাহিত হন।
এক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আমরা কেন চাই-প্রশ্নটির উত্তর খুব দূরদর্শীতার সাথে উপলব্ধি করা চাই। যেকোনো বিদেশি বিনিয়োগকারী এলেই কি আমরা তাকে জামাই আদর করে নিয়ে আসব? আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, বিদেশি বিনিয়োগকারীরা কিছু আনতে পারে। কিন্তু আমাদের দেশীয় বিনিয়োগকারীরা তো সব কিছু করতে পারে। বিদেশীদের আমাদের জমি দিতে হচ্ছে, আমাদের ইউটিলিটি সেবা দিতে হবে, আমাদের মানবসম্পদের জোগান দিতে হবে। এসব সম্পদ তো আমাদের সীমিত। এইগুলো অসীম নয়। আমরা যখন আমাদের সীমিত সম্পদ বিদেশি বিনিয়োগকারীদের দিচ্ছি, তার বিনিময়ে আমরা কী পাচ্ছি, সেটা খুব ভালোভাবে চিন্তা করতে হবে। আমাদের দেশীয় বিনিয়োগকারীরা খুব ভালোভাবে পোশাক পণ্য তৈরি করছেন, সেই একই পণ্য যদি বিদেশি বিনিয়োগকারীরা করেন, কত আত্মঘাতী এবং ইষ্ট ইন্ডিয়ার মতই ক্ষতিকর- সে দূরদৃষ্টি আমাদের থাকতে হবে। ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জুলাই বিপ্লব হলো ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে ক্ষমতায় এসে সরকার দিন দিন ভারতকে দেশ-বিরোধী সুবিধা দিচ্ছে ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার ক্ষেত্রে সরকার আওয়ামী পথেই হাটছে সেনাবাহিনী না পাঠিয়েই বাংলাদেশকে গ্রাস করার গভীর ভারতীয় ষড়যন্ত্র হচ্ছে। জুলাই বিপ্লব হলো ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে ক্ষমতায় এসে সরকার দিন দিন ভারতকে দেশ-বিরোধী সুবিধা দিচ্ছে ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার ক্ষেত্রে সরকার আওয়ামী পথেই হাটছে সেনাবাহিনী না পাঠিয়েই বাংলাদেশকে গ্রাস করার গভীর ভারতীয় ষড়যন্ত্র হচ্ছে। ১৪ ঘণ্টা আগে “তারা যে ভারতের সাথে আতাত করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবে না এবং ভারতের গুপ্তচর হিসেবে কাজ করবে না” সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৫ দিন আগে খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বানুল নাস বা’দাল আম্বিয়া, ছাহিবু রসূলিল্লাহি ফিল গার, মুছাদ্দিকুল হুসনা, আশ শাহিদু আলান নাস, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৯ নভেম্বর, ২০২৬ সরকারের গোয়েন্দা ব্যর্থতা এবং দ্রুত সঠিক সিদ্ধান্তহীনতা ও সক্রিয় তৎপরতা গ্রহণে ব্যার্থতা অপশক্তির কালো থাবাকে বার বার প্রসারিত করছে। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৭ নভেম্বর, ২০২৬ দেশে শুধু নীরব দুর্ভিক্ষ চলছে না প্রায় ১০ কোটি জনসংখ্যার জন্য সরব দুর্ভিক্ষ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখনি সমন্বিত প্রচেষ্টা দরকার সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৫ নভেম্বর, ২০২৬ সব পক্ষের সহনশীলতার মধ্যেই সমাধান সম্ভব। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৪ নভেম্বর, ২০২৬ মুবারক হো- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আযীমুশ্ শান পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৩ নভেম্বর, ২০২৬ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহিবাতুল ইয্যাহ্- সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহিবাতুল ইয্যাহ্- সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! ২ নভেম্বর, ২০২৬ বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব উভয় দেশের বাণিজ্যিক, মানবিক সম্পর্কের উপরে মুসলিম ভ্রাতৃত্ববোধের অনুপ্রেরণা উজ্জীবিত হোক। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ১ নভেম্বর, ২০২৬ মেট্রোরেলে মৃত্যুপথযাত্রীকে একটু বসতে না দেয়ার মত নির্মম, নিষ্ঠুর কাজকে রাষ্ট্র অপরাধ বলতে পারছে না অপরাধী হিসেবে কাউকে সাব্যস্ত করতে পারছে না আবার সহমর্মীতার মূল্যবোধের উজ্জীবনও ঘটাতে পারছে না। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৩১ অক্টোবর, ২০২৬ ভরা পর্যটন মৌসুমে (নভেম্বর-জানুয়ারি) বারবার অবরোধ ও সহিংসতার ঘটনা নারিকেল দ্বীপের মতই পার্বত্য এলাকার উদীয়মান অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র এবং পার্বত্য এলাকা দখলের নীল নকশা। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ২৮ অক্টোবর, ২০২৬ পরিবেশের তথাকথিত যুক্তিতেই বরং সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত নারিকেল দ্বীপ খোলা রাখলে জীবন-জীবিকা, পরিবেশ এবং সার্বভৌমত্ব সমুন্নত থাকে। নারিকেল দ্বীপ জনযোগাযোগ মুক্ত থাকায় আরাকান আর্মি নারিকেল দ্বীপ দখলের দুঃস্বপ্ন দেখে, এদেশের জেলেদের আটক করে। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ২৭ অক্টোবর, ২০২৬