সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা

মেসুত প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, রাত ১০:২৫

কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ৭৪ বছর বয়সী এই রাজনীতিকের দাবি, মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন তিনি। এমনকি বর্তমান পরিস্থিতি চলতে থাকলে তিনি হয়তো আর জীবিত অবস্থায় কারাগার থেকে ফিরতে নাও পারেন বলে আশঙ্কার কথা জানিয়েছেন।


বার্তাসংস্থা রয়টার্স বলছে, সোমবার (১৬ নভেম্বর) পাকিস্তানের প্রধান বিচারপতির কাছে পাঠানো এক চিঠিতে ইমরান খান এসব কথা বলেন। এছাড়া

তার স্ত্রী বুশরা বিবির দৃষ্টিশক্তিও স্থায়ীভাবে হারানোর আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটার।


আদালতের কাছে পাঠানো ওই আবেদনে ইমরান খান বলেছেন, তার ও তার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। তাদের চিকিৎসার ব্যবস্থা করতে আদালতের দেয়া নির্দেশও কার্যকর করা হয়নি।


৭৪ বছর বয়সী ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন। আইনজীবীর মাধ্যমে প্রধান বিচারপতির কাছে পাঠানো ওই চিঠিতে তিনি জানান, চিকিৎসকেরা তাকে বলেছেন, মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন তিনি।


ইমরান আরও বলেন, তার কারাবন্দি স্ত্রী বুশরা বিবিও স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন। এ আশঙ্কা থেকেই তিনি চিঠি লিখতে বাধ্য হয়েছেন।


চিঠিতে ইমরান খান বলেন, ‘৭৪ বছর বয়সে এভাবে অব্যাহত পরিস্থিতির মধ্যে থাকতে থাকতে আমি এমন এক অবস্থায় পৌঁছাচ্ছি, যেখান থেকে জীবিত অবস্থায় আর ফিরতে নাও পারি।’


দীর্ঘ সময় একাকী বন্দিজীবন কাটানোর কারণে তার মানসিক স্বাস্থ্যেরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন ইমরান। এ ছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে আরও বেশি সময় যোগাযোগের সুযোগ দিতে মেডিকেল বোর্ড যে সুপারিশ করেছিল, কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি বলেও অভিযোগ করেছেন তিনি।


কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে চোখ পরীক্ষা করানোর জন্য ইমরানকে হাসপাতালে নেয়া হয়েছিল। পরীক্ষা শেষে তাকে আবার কারাকক্ষে ফিরিয়ে আনা হয়।


এর আগে শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়ার পর ইমরানকে গত আগস্টে রাজধানী ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট।


প্রসঙ্গত, ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জয়ের পর রাজনীতিতে আসা ইমরান খান ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একাধিক দুর্নীতির মামলার মুখোমুখি হয়েছেন তিনি।


তার বিরুদ্ধে দেয়া একটি ছাড়া বাকি সব দণ্ড স্থগিত করা হয়েছে অথবা বাতিল হয়েছে। এসব মামলায় আপিলের শুনানি এখনো বাকি।


ইমরান খান অবশ্য সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এসব মামলা করা হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তানের সরকার।



এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্… এইমাত্র চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি… ১ মিনিট আগে ‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী… ৩ মিনিট আগে আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল ৪ মিনিট আগে প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি ৬ মিনিট আগে মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য… ৮ মিনিট আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ২১ মিনিট আগে ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ৩০ মিনিট আগে বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ২১ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ২১ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২১ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ২১ ঘণ্টা আগে