বিদেশি বিনিয়োগ পেতে সৌদিতে এরদোয়ান, যাবেন আমিরাত-কাতারেও
, ৩০ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ ছানী, ১৩৯১ শামসী সন , ১৯ জুলাই, ২০২৩ খ্রি:, ০৪ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
নির্বাচনে পুনরায় জয়লাভের পর উপসাগরীয় ৩টি দেশে সফর শুরু করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এ লক্ষ্যে গত সোমবার (১৭ জুলাই) সৌদি আরবে পৌঁছেছেন তিনি। সেখানে তিনি বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনা এবং ফোরামে অংশ নিয়েছেন।
এরপর কাতার ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উদ্দেশে রওনা করবেন তিনি। গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় তিনটি রাষ্ট্র সফরের শুরুতে গত সোমবার সৌদি আরবে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পূর্ববর্তী সফরের এক বছরেরও বেশি কিছু সময় পর তিনি ফের মধ্যপ্রাচ্যের ধনী এই দেশটিতে সফরে গেলেন এবং এর মাধ্যমে তিনি মূলত তার দেশের সংকটাপন্ন অর্থনীতিতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চাইছেন।
আল জাজিরা বলছে, গত সোমবার সৌদি আরবের লোহিত সাগরের তীরবর্তী জেদ্দা শহরে অবতরণ করেন প্রেসিডেন্ট এরদোয়ান। এই সফরে তিনি সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং দেশটির ডি ফ্যাক্টো বা ‘প্রকৃত’ শাসক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করবেন।
পরে সেখান থেকে সংযুক্ত আরব আমিরাত ও কাতারের উদ্দেশে যাত্রা করবেন তুর্কি এই প্রেসিডেন্ট।
সৌদি আরবের রাষ্ট্র পরিচালিত আল এখবারিয়া টিভি তুর্কি প্রেসিডেন্টের সৌদি-তুর্কি ব্যবসায়িক ফোরামে উপস্থিত হওয়ার ফুটেজ সম্প্রচার করেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত এবং কাতারে তার সফরের সময় অনুরূপ ব্যবসায়িক ফোরামের পরিকল্পনাও করা হয়েছে।
গত সোমবার ইস্তাম্বুল ছাড়ার আগে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘সফরের সময় আমাদের প্রাথমিক এজেন্ডা হবে আগামী দিনগুলোতে এই দেশগুলোর সাথে যৌথ বিনিয়োগ এবং বাণিজ্যিক কার্যক্রম।’
তিনি বলেন, গত ২০ বছরে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ১.৬ বিলিয়ন মার্কিন ডলার থেকে প্রায় ২২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। তিনি বলেন, ‘ব্যবসায়িক ফোরাম আয়োজনের পাশাপাশি আমরা এই পরিসংখ্যান আরও অনেক বেশি এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজব।’
আল জাজিরা বলছে, ২০১৮ সালে সৌদি আরবের ইস্তাম্বুল কনস্যুলেটে সৌদি এজেন্টদের হাতে সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছিল। তবে এরপর গত কয়েক বছরে উভয় দেশের মধ্যে প্রীতির সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা হয়েছে।
আর সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠার পর সৌদি আরবে এটি প্রেসিডেন্ট এরদোয়ানের দ্বিতীয় সফর। এরদোয়ান এর আগে ২০২২ সালের এপ্রিলে সৌদি আরব সফর করেছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












