বিদেশি ঋণে সুদের উপর কর বাড়াবে ব্যবসায়ীদের খরচ -এমসিসিআই
এতদিন ধরে বিদেশি ঋণে সুদের উপর ব্যবসায়ীরা কর অব্যাহতি পেলেও এবার তা তুলে দেওয়ার প্রস্তাব এসেছে উল্লেখ করে এমসিসিআই বলেছে, এতে ব্যবসায়ীদের খরচ আরও বাড়বে।
২০২৪-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) আলোচনা সভা করে মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই), সেখানে একথা বলেন সংগঠনের পরিচালক আদিব এইচ খান।
তিনি বলেন, স্বাধীনতার পরে ১৯৭৬ সাল থেকে অব্যাহতি পাওয়া বিদেশি ঋণের সৃদের উপর কর যোগ হয়েছে প্রস্তাবিত বাজেটে। এটা পাস হলে বিদেশি ঋণ পরিশোধের সময়ে সুদের বিপরীতে কর দিতে হবে ব্যবসায়ীদের।
“এতে করে বিদেশি ঋণদাতারা সুদের উপর যে কর ধার্য হবে, তা দেবেন না। সুদ কর ব্যবসায়ীদের খরচ বাড়িয়ে দেবে।”
এই সুদ হার কত হবে, সেই প্রশ্নে তিনি বলেন, “২০-৩০ শতাংশ হতে পারে। সরকার এখনও তা পরিষ্কার করেনি। নন-রেসিডেন্সিয়ালদের সৃদ পরিশোধের ক্ষেত্রে যে হারে কর দেওয়ার বিধান, তা এখানেও প্রযোজ্য হতে পারে।”
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।