মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

বিতর্কিত গোল্ডেন রাইস নিয়ে দুই পক্ষের টানাপড়েন

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪, রাত ২:৪৫ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ১:৫৩

নিজস্ব প্রতিবেদক:
ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিতর্কিত উদ্ভাবন ‘গোল্ডেন রাইস। ইতিমধ্যে ধান গবেষণার আন্তর্জাতিক সংস্থা ইরির প্রতিনিধিরা বাংলাদেশে এসে এই ধানের অনুমোদন দিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে এই ধানের অনুমোদন না দিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধিরা। ফলে দেড় যুগ ধরে গবেষণা করে উদ্ভাবন করা এই ধানের অনুমোদন নিয়ে এক প্রকার অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গোল্ডেন রাইস উদ্ভাবনকারীদের দাবি, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে উদ্ভাবিত একধরনের চাল, যাতে রয়েছে বিটা ক্যারোটিন। ‘প্রোভিটামিন-এ’ এই উদ্ভিদ রঞ্জকটি খাবার পর শরীর প্রয়োজন অনুযায়ী ‘ভিটামিন এ’তে রূপান্তর করে। এই যৌগটির কারণে শস্যটি হলুদ-কমলা বা সোনালি রঙ ধারণ করায় এর নাম হয়েছে ‘গোল্ডেন রাইস’ বা ‘সোনালি চাল’।
গবেষণার শুরু থেকেই গোল্ডেন রাইস নিয়ে কৃষিবিজ্ঞানী এবং পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনগুলো পক্ষে-বিপক্ষে নানা ধরনের প্রচার-প্রচারণা শুরু করে। পালটাপালটি সভা-সেমিনারও হয়েছে।
এই ধানের বিভিন্ন ক্ষতিকারক দিক তুলে ধরে সভা সেমিনার ও সংবাদ সম্মেলনে বলা হচ্ছে, অন্য কোনো দেশ গোল্ডেন রাইসের বাণিজ্যিক অনুমোদন দেয়নি। ফিলিপাইনের আদালত সুনির্দিষ্টভাবে এ অনুমোদনের বিরুদ্ধে রায় দিয়েছে। বাংলাদেশে ভিটামিন ‘এ’র বিকল্প প্রাকৃতিক উৎস সহজলভ্য। অথচ এদেশে ভিটামিন ‘এ’ বেশি পাওয়ার অজুহাতে জিনগতভাবে পরিবর্তিত ও কোম্পানির পেটেন্টকৃত গোল্ডেন রাইসের বাণিজ্যিক প্রচলন করার কোনো সুযোগ নেই। বিটি বেগুন বাংলাদেশ, ভারত ও ফিলিপাইন একই সঙ্গে পরীক্ষানিরীক্ষা শুরু করলেও বাংলাদেশ ছাড়া ভারত কিংবা ফিলিপাইন বাণিজ্যিক প্রচলনের অনুমোদন দেয়নি।
এ বিষয়গুলো তুলে ধরে চলতি সপ্তাহে একটি বিবৃতিতে দিয়ে এ ধানের অনুমোদন না দিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন ১৮টি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
তারা বলছেন, ব্রি-২৯-এর পেটেন্ট সিনজেন্টা কোম্পানিকে দিয়ে দেওয়া হলে দেশের কোটি কোটি কৃষকের ধানের এই জাত চাষ করা অধিকার ক্ষুণ্ণ হবে।
তবে এর জবাবে কৃষিবিজ্ঞানীরা বলছেন, ব্রি ধান-২৯ (গোল্ডেন রাইস)-এর পেটেন্ট সিনজেন্টা কোম্পানিকে দেওয়ার প্রশ্নই আসে না। এটা আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) কারিগরি সহায়তায় ব্রি বিজ্ঞানীদের উদ্ভাবিত একটি জাত। ব্রি উদ্ভাবিত অন্য ১১৫টি জাতের মতো এর স্বত্ব কেবল ব্রির হাতেই থাকবে। যার বীজ কৃষক নিজেই উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, বাজারজাত ও ব্যবহার করতে পারবে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাহজাহান কবীর বলেন, ব্রি ধান-২৯ যতটুকু নিরাপদ, গোল্ডেন রাইসও ততটুকুই নিরাপদ। যুক্তরাষ্ট্রের ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এই চাল পরীক্ষা করে বলেছে এটি সম্পূর্ণ নিরাপদ।
২৫

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে