বিজ্ঞানীদের দাবি: পৃথিবীর ঘূর্ণন গতি বাড়বে, দিনে কমবে সময়!
পৃথিবী স্বাভাবিকের তুলনায় দ্রুতগতিতে ঘুরবে, যার ফলে আগামী কয়েক সপ্তাহে প্রতিদিনের দৈর্ঘ্য সামান্য কমে যেতে পারে বলে জানিয়েছে বিজ্ঞানীরা। ‘লাইভ সায়েন্স’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ৯ জুলাই, ২২ জুলাই ও ৫ আগস্ট চাঁদের অবস্থান পৃথিবীর ঘূর্ণনে প্রভাব ফেলবে, ফলে প্রতিদিনই প্রায় ১.৩ থেকে ১.৫১ মিলিসেকেন্ড পর্যন্ত ছোট হতে পারে। এরই মধ্যে গেল ৯ জুলাইয়ে পৃথিবীর ঘূর্ণনে অস্বাভাবিকতা ছিলো।
সাধারণভাবে একটি দিন মানে হচ্ছে ২৪ ঘণ্টা বা ৮৬,৪০০ সেকেন্ড। কিন্তু বিজ্ঞানীরা বলছে, পৃথিবীর এই ঘূর্ণন গতি স্থির নয়। এটি প্রভাবিত হয় চাঁদ ও সূর্যের মহাকর্ষ, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এবং ভূপৃষ্ঠের ভরবিন্যাসে প্রাকৃতিক বা মানবসৃষ্ট পরিবর্তনের মাধ্যমে।
বিজ্ঞানীদের তথ্যসূত্রে, পৃথিবীর ঘূর্ণন ধীরে ধীরে কমেছে। প্রায় ১ থেকে ২ বিলিয়ন বছর আগে পৃথিবীর একদিন ছিলো ১৯ ঘণ্টার, কারণ তখন চাঁদ অনেক কাছাকাছি ছিলো এবং তার মহাকর্ষীয় টান অনেক বেশি ছিলো। সময়ের সঙ্গে সঙ্গে চাঁদ দূরে সরে যাওয়ায় দিনে সময় বেড়েছে।
তবে ২০২০ সালে বিজ্ঞানীরা পৃথিবীর ঘূর্ণন অনেকটা বেড়ে গেছে বলে রেকর্ড করে, যা ১৯৭০-এর দশক থেকে নজিরবিহীন। এমনকি ২০২৪ সালের ৫ জুলাই রেকর্ড করা হয়েছিলো ইতিহাসের সবচেয়ে ছোট দিন, যা ছিলো স্বাভাবিকের তুলনায় ১.৬৬ মিলিসেকেন্ড কম।
বিজ্ঞানীরা বলছে, কিছু নির্দিষ্ট দিনে চাঁদের পৃথিবীর নিরক্ষরেখা থেকে দূরত্বের তারতম্য পৃথিবীর ঘূর্ণনে প্রভাব ফেলতে পারে, অনেকটা ঘূর্ণায়মান খেলনা টপের মতো যার গতি অক্ষ পরিবর্তনে বাড়ে। এছাড়া পানিবায়ু পরিবর্তন, বরফ গলার ফলে ভরের স্থানান্তর, ভূগর্ভস্থ পানির গতি পরিবর্তন, এমনকি ভূমিকম্প ও ঋতুচক্রও পৃথিবীর ঘূর্ণনে সামান্য পরিবর্তন আনে।
উদাহরণস্বরূপ, ২০১১ সালের জাপানের ভূমিকম্পে পৃথিবীর দিন ১.৮ মাইক্রোসেকেন্ড কমে গিয়েছিলো।
লিভারপুল বিশ্ববিদ্যালয়ের ভূ-পদার্থবিজ্ঞানী রিচার্ড ‘লাইভ সায়েন্স’-কে বলেছে, ‘উত্তর গোলার্ধে বেশি ভূমি রয়েছে। ফলে উত্তরাঞ্চলের গ্রীষ্মকালে গাছপালায় পাতা গজায় এবং মাটির কাছ থেকে ভর সরে যায় উপরের দিকে, যা পৃথিবীর ঘূর্ণন অক্ষ থেকে দূরে চলে যায়। ’
সে আরও ব্যাখ্যা করে, পৃথিবীর ভরের বিন্যাস পরিবর্তিত হলে তার ঘূর্ণনও পরিবর্তিত হয়-ঠিক যেমন একজন স্কেটার যখন হাত গুটিয়ে নেয় তখন তার ঘূর্ণনের গতি বেড়ে যায়, আর হাত ছড়িয়ে দিলে গতি কমে যায়।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।