বর্ষাকালে চোখে যেসব রোগ হয়
, ১৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছানী, ১৩৯৩ শামসী সন , ১২ জুলাই, ২০২৫ খ্রি:, ২৮ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
বর্ষাকালে চোখের রোগের প্রকোপ বেড়ে যায়। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়াকে কারণ বলছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে গেলে পরিবেশে ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংখ্যা বাড়তে শুরু করে। যার নেতিবাচক প্রভাব পড়ে চোখেও।
সাধারণত বর্ষাকালে যেসব চোখের সমস্যা বাড়ে সেগুলো হলো-
চোখে ব্যাথা অনুভব হওয়া, চোখ লাল হয়ে ওঠা, চোখ দিয়ে পানি পড়া, চোখে সাদা ও হলুদ আঠালো স্রাব বা পুঁজ বের হওয়া, চোখে খুশকি হওয়া, চোখে খুশকির কারণে চোখের পাতা ফুলে যাওয়া, আলোতে অস্বস্তি হওয়া ও খচখচ অনুভব করা।
চোখের এসব সমস্যা সমাধানের জন্য কিছু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। যেমন-
১। নিয়মিত চোখের চারপাশ পরিষ্কার করুন।
২। নির্দিষ্ট সময় পর পর কটন বার ও হালকা কুসুম গরম পানি দিয়ে চোখের পাপড়ি ও আই লাইনে জমে থাকা ময়লা ও খুশকি পরিষ্কার করুন।
৩। চোখে পানির ঝাপটা (হালকাভাবে) দিতে পারেন।
৪। সুতি কাপড়ে গরম ভাপ নিয়ে চোখে চেপে ধরুন। আরাম পাবেন।
৫। দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করাতে চোখে ক্লান্তি নেমে এলে চোখে ঠান্ডা শেক দিতে পারেন।
এজন্য অনেকে শসার টুকরা চোখের ওপরে রাখেন। কিন্তু এ অভ্যাসের কারণে চোখের কর্নিয়ায় ক্ষতি হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই চামচ থেরাপি চোখে দিতে পারেন।
এজন্য দুটি চামচ ফ্রিজে রেখে দিন। সামান্য ঠান্ডা হলেই চামচ দুটি চোখের ওপরে চেপে ধরুন।
প্রতিরোধ:
১। সব সময় হাত, পা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
২। অপরিষ্কার হাতে চোখে হাত স্পর্শ করা থেকে বিরত থাকুন।
৩। চোখের সুরক্ষায় রোদ চশমা ব্যবহার করুন। এতে বাতাসের ধুলোবালি থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়।
৪। চোখে সমস্যা বা অস্বস্তি অনুভূতি হলেও চোখ ঘষে চুলকানোর চেষ্টা করবেন না। এতে চোখের সমস্যা আরও বেড়ে যায়।
৬। অ্যালার্জির সমস্যা থাকলে বর্ষাতে চোখের সমস্যাতেও নাজেহাল হন অনেকে। তাই চেষ্টা করুন, অ্যালার্জির সমস্যা তৈরি হয় এমন খাবার এড়িয়ে চলার।
৭। চোখের সমস্যা এড়াতে নিয়মিত পর্যাপ্ত পানি পানের অভ্যাস করুন। এতে চোখের সমস্যায় অনেকটাই সমাধান পাওয়া যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












