সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৬৫ চিকিৎসক নিয়োগ

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, রাত ১১:৩৫
নিজস্ব প্রতিবেদক:
প্রতিষ্ঠার প্রায় পাঁচ দশকে কয়েক দফায় বড় ধরনের চিকিৎসক নিয়োগ হয়েছে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে। তবে এসব নিয়োগ কখনো কখনো আনুষ্ঠানিকভাবে হলেও অধিকাংশ সময়ে হয়েছে অনেকটাই গোপনে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরে দলীয় ক্যাডারদের নিয়োগ দেয়া হয় অভ্যন্তরীণ প্রক্রিয়ায়। এবারও একই প্রক্রিয়ায় ৬৫ জন চিকিৎসক নিয়োগের ঘটনা ঘটেছে, যা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন বঞ্চিত চিকিৎসক ও চিকিৎসক নেতারা।
চিকিৎসকদের অভিযোগ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মাহবুবুল হক এবং নিয়োগ কমিটির চেয়ারম্যান অধ্যাপক একেএম আজিজুল হক পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতেই পত্রিকায় বিজ্ঞপ্তি দেননি। অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিতে তড়িঘড়ি করে এসব চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। এসব নিয়োগে কোনো ধরনের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়নি। ফলে যোগ্য চিকিৎসকরা বঞ্চিত হয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটে ধুঁকছে ৬৮০ শয্যার এই হাসপাতাল। মেডিসিন, সার্জারি, অ্যানেসথেসিয়াসহ অধিকাংশ বিভাগে পর্যাপ্ত চিকিৎসক নেই। এমন অবস্থায় চলতি বছরের ১ জুন এসব বিভাগে চুপিসারে ৪২ জন চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। অভ্যন্তরীণভাবে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে মেডিসিন বিভাগে ২২ জন, সার্জারিতে ১১ জন, অ্যানেসথেসিয়ায় পাঁচজন, নাক, কান ও গলা বিভাগে দুটি এবং ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের দুইজন চিকিৎসক নিয়োগের কথা উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লিখিত ৪২ জনের পাশাপাশি অতিরিক্ত আরো ২৩ জনকে নিয়োগ দেওয়া হয়। এজন্য কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। শুধু তাই নয়, তড়িঘড়ি করে আবেদনের ১৪ দিনের মধ্যে ৬৫ জন চিকিৎসকের নিয়োগ চূড়ান্ত করা হয়। নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ না করে প্রত্যেককে আলাদা করে চিঠির মাধ্যমে নিয়োগের বিষয়টি জানানো হয়।
হাসপাতাল পরিচালনা বোর্ডের অন্তত চারজন সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব নিয়োগ প্রক্রিয়ায় কোনো মৌখিক বা লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়নি। সেটি না হওয়ায় অনেকে সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। আর এত চিকিৎসক অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া উচিত নয়।
তবে এই হাসপাতালে এমন গোপন নিয়োগ এটিই প্রথম নয়। অনুসন্ধানে জানা গেছে, ২০২১ সালেও এই প্রতিষ্ঠানে ৬০ জন চিকিৎসক অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তী সময়ে তাদের অধিকাংশকে স্থায়ীভাবে নিয়োগ দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন প্রশাসন।
তবে হাসপাতালের পরিচালক অধ্যাপক মাহবুবুল হকের দাবি, তীব্র সংকট দূর করতেই দ্রুত সময়ের মধ্যে এসব চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রতিটি বিভাগে চিকিৎসকের তীব্র সংকট ছিল। খালি ছিল ১২১টি পদ। এসব পদে স্থায়ীভাবে নিয়ম মেনে নিয়োগ হলে নানা জটিলতায় অনেক সময় পেরিয়ে যেত। তাই অ্যাডহক ভিত্তিতে ৬৫ জনকে নিয়োগ দেওয়া হয়। যেহেতু অস্থায়ী নিয়োগ তাই পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন না থাকায় অভ্যন্তরীণভাবে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা সবাই এ হাসপাতালেই বিনা বেতনে কাজ করতেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ দিন আগে