বিচার-সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নে রোডম্যাপ চাই -রাশেদ প্রধান
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, গতানুগতিক এবং অস্বচ্ছ নির্বাচনি রোডম্যাপ দেখে মনে হয় অন্তর্র্বতী সরকার যেকোনো উপায়ে নির্বাচন দিয়ে নিস্তার পেতে চায়। ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের গণহত্যার বিচারের অগ্রগতি সন্তোষজনক নয়। দল হিসেবে আওয়ামী লীগের বিচার হচ্ছে না। জুলাই সনদ প্রস্তুত হয় নাই, তার আইনি ভিত্তি এবং বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। অথচ নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করা হয়েছে যেখানে জুলাই সনদের আলোকে নির্বাচন সবার কাম্য ছিলো। হাজারো শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে শুধু নির্বাচনি রোডম্যাপ দিলে হবে না। বিচার, সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চাই।
গতকাল জুমুয়াবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে দোয়া শেষে তিনি এসব কথা বলেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।