কিছু রাজনৈতিক দল বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায় -ফখরুল
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কতগুলো রাজনৈতিক দল ভুল ও মিথ্যা প্রচারণা করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায়। এ বিষয়ে বিএনপি নেতাকর্মীদের সচেতন থাকতে হবে।
গতকাল জুমুয়াবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পক্ষ থেকে আসে। দেশ স্বাধীনের পরে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমান কিন্তু একদলীয় শাসন থেকে তিনি বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে আসেন।
বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র উত্তরণের জন্য আমরা ১৫ বছর লড়াই করেছি। আমাদের অসংখ্য নেতা গুম হয়েছেন। তারপরও আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, আজকে একটা পরিবর্তন চায় মানুষ। আমরা সেই লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যেতে চাই।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।