বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর -অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান সংবিধান সংশোধন ও মামলার রায় প্রসঙ্গে বলেছেন, রায় কেমন হবে, তা আগে থেকে বলা সম্ভব নয়। বিচারকের মন এবং নারীর মন বোঝা কষ্টকর। কখন কোন দিকে টার্ন নেবে, তা কেউ জানে না। তাই রায় প্রকাশিত হওয়া পর্যন্ত কারো পক্ষ বা বিপক্ষের ঝোঁক অনুমান করা সম্ভব নয়।
গত জুমুয়াবার ঝিনাইদহের শৈলকুপায় বাংলা সাহিত্যে কবি গোলাম মোস্তফার অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রায়কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগ রায়কে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। আমরা সেটাও দেখছি।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, আইনগতভাবে যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা গ্রহণ করা হবে। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত। তাই তাদের যে কোনো ধরনের কর্মসূচি আইন বিরোধী বলে গণ্য হবে। তিনি জোর দিয়ে বলেন, আইন নিজস্ব গতিতে চলবে এবং সেভাবেই এগিয়ে যাবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।