বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
লালমনিরহাটের আদিতমারী উপজেলার কুটিরপাড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হেলালুজ্জামান ওরফে হেলাল উদ্দিন নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। গতকাল জুমুয়াবার দিবাগত মধ্যরাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় সীমান্তের ৯২৫/২ নম্বর পিলার এলাকার ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আহত যুবক হেলালুজ্জামান ওরফে হেলাল উদ্দিন দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক বলেন, মাঝেমধ্যে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যান হেলালুজ্জামান হেলাল। কয়েক মাস কাজ করে আবার দেশে ফেরেন। বর্তমানে ঘন কুয়াশার কারণে কাজ বন্ধ থাকায় রাতে দেশে ফিরছিলেন তিনি। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মদনকুড়া ক্যাম্পের সদস্যরা রাবার বুলেট ছুড়লে আহত হন হেলাল। পরে তাকে বিএসএফ সদস্যরা ভারতের দিনহাটা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হয়েছি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।